এবার ভারতে কাঠগড়ায় গুগল

আসির আহবাব নির্ঝর
১২ মে ২০১৯, ২১:০১আপডেট : ১২ মে ২০১৯, ২১:০১

গুগল ক্ষমতা অপব্যবহারের অভিযোগে আবারও কাঠগড়ায় উঠেছে গুগল। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের প্রাধান্য কারও অজানা নয়। আর এই প্রাধান্যই নাকি অপব্যবহার করেছে জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, সার্চ ইঞ্জিন হিসেবে নিজেদের প্রাধান্যের অপব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে প্রতিযোগীদের ব্লক করার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমপিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই)।
এর আগে ইউরোপেও নিজেদের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছিল গুগলের বিরুদ্ধে। এ কারণে ৫ হাজার কোটি ডলার জরিমানাও হয় তাদের। এবার ভারতেও একই অভিযোগে অভিযুক্ত হলো গুগল। ধারণা করা হচ্ছে, এবারও বড় অঙ্কের জরিমানা হতে পারে প্রতিষ্ঠানটির।
ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, অনেক আগেই গুগলের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এ কারণে এপ্রিলের মাঝামাঝি অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নেয় সিসিআই। যদিও গুগলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ উঠেছে, সে সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
বিষয়টি এতদিন গোপন রাখা হলেও সম্প্রতি তা ফাঁস হয়েছে। সংশ্লিষ্টরা বলছে, তদন্ত শেষ হতে প্রায় একবছর সময় লাগবে। পূর্ণাঙ্গ তদন্তেও গুগলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে গুগলকে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। এছাড়া সমন পাঠানো হতে পারে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম