গল্প বলবে ‘জাস্ট স্টোরিজ’

টেক রিপোর্ট
০২ জুন ২০১৯, ১৯:৫২আপডেট : ০২ জুন ২০১৯, ১৯:৫২

গল্প বলবে জাস্ট স্টোরিজ প্রযুক্তিভিত্তিক মাধ্যমে ভিন্ন ধারার গল্প উপস্থাপনায় পণ্য ও প্রতিষ্ঠানের বাজার প্রসারে কাজ শুরু করলো কন্টেন্ট স্টার্ট-আপ  জাস্ট স্টোরিজ।
শনিবার (১ জুন) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক পরিচিতি বাড়াতে কন্টেন্ট ভিত্তিক বিপনণের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বৃতি সাবরিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব খ. ম. হারূন ও জাস্ট স্টোরিজের সহ-প্রতিষ্ঠাতা ইয়ামিনুল হক।
খ. ম. হারূন তথ্যপ্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানুষের যোগাযোগ মাধ্যমের পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরেন। সংযোগের উন্নয়নের সঙ্গে সঙ্গে পণ্যের বিপণন প্রক্রিয়ায় পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক এই কর্মকর্তা।
প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বৃতি সাবরিন বলেন, জাস্ট স্টোরিজ হবে একঝাঁক তরুণ গল্পকথকের প্ল্যাটফর্ম যারা নতুন কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ডের সঙ্গে ভোক্তাদের সংযুক্ত করার অদম্য ইচ্ছা নিয়ে কাজ করবে।
জাস্ট স্টোরিজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কাজের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজও করবে। জুনের শেষ নাগাদ জাস্ট স্টোরিজ পরিপূর্ণভাবে তাদের কার্যক্রম শুরু করবে। বিস্তারিত জানা যাবে  juststorys.com  এই সাইট ভিজিট করে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম