এফটিসিকে জরিমানা দেবে গুগল

আজরাফ আল মূতী
২১ জুলাই ২০১৯, ২০:৫৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:৫৩

জরিমানা গুনতে হচ্ছে গুগলকে ইউটিউব কিডসের মাধ্যমে নিয়ম ভাঙায় ফেডারেল ট্রেড কমিশনকে কয়েক মিলিয়ন ডলার জরিমানা দেবে গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, ইউটিউব কিডসের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ করা হচ্ছে কিনা, সেটি জানতে তদন্ত শুরু করেছিল ফেডারেল ট্রেড কমিশন।

ওই তদন্তের প্রতিবেদনে জানা গেছে, শিশুদের তথ্যের পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইউটিউব ও গুগল। উল্টো প্রতিষ্ঠানটি নিজেরাই নাকি শিশুদের ডাটা সংগ্রহ করছিল। এদিকে, ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই তারা এ বিষয়টি নিয়ে অভিযোগ পাচ্ছিল।

নিজেদের সাম্প্রতিক তদন্ত ফলাফলে সংস্থাটি জানতে পেরেছে, শিশুদের তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ‘চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’ ভেঙেছে গুগল ও ইউটিউব।

তবে নিয়ম ভেঙে ঠিক কত শিশুর ডাটা সংগ্রহ করেছে গুগল, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। নিজেদের তদন্তের প্রতিবেদনে ফেডারেল ট্রেড কমিশন জানিয়েছে, শিশুদের এই প্রাইভেসির বিষয়টি শুধু গুগল বা ইউটিউবের জন্য নয়, সব প্রযুক্তি ও গেমিং প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য। আর তাই এ বিষয়ে নেওয়া যেকোনও সিদ্ধান্তের জন্য সবাইকে মাশুল দিতে হতে পারে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম