হোয়াটসঅ্যাপে আসছে বুমেরাং

তাহসিনা হাসান
১০ আগস্ট ২০১৯, ১২:৩০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৩০

হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের পর এবার হোয়াটসঅ্যাপে আসছে বুমেরাং। নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা মজার সব ভিডিও বানাতে পারবেন। ইনস্টাগ্রামে সুবিধাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণে হোয়াটসঅ্যাপেও এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম গেজেটস ৩৬০ ডিগ্রির এক প্রতিবেদনে বলা হয়, আপাতত আইওএস ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালু হয়েছে। কিছুদিন পর হয়তো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও এটি ব্যবহার করতে পারবেন। যদিও অন্য কয়েকটি গণমাধ্যমে বলা হয়, ইতোমধ্যে স্বল্প পরিসরে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও এটি ব্যবহার করতে পারছেন।

নতুন এই ফিচার সম্পর্কে বলা হয়, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠানোর আগে ডানপাশে উপরের দিকে যেখানে জিআইএফ কনভার্ট করার অপশন আসে তার পাশেই বুমেরাং ফিচার যুক্ত হবে। বুমেরাংয়ে পোস্ট করতে ভিডিওর দৈর্ঘ্য সাত সেকেন্ড বা তার কম হতে হবে। জানা গেছে, বুমেরাংয়ে তৈরি লুপ ভিডিও হোয়াটসঅ্যাপ কনটেন্ট অথবা স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে বুমেরাং ফিচার যুক্ত হয় ২০১৫ সালের অক্টোবরে। পরে ২০১৬ সালে স্টোরিজে এসব ভিডিও পোস্ট শুরু হয়। এরপর থেকেই এটি জনপ্রিয়তা লাভ করে। ফলে এটি হোয়াটসঅ্যাপে আনা হচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের