বিদায় নিচ্ছে ফেসবুকের ‘গ্রুপ স্টোরিজ’ ফিচার

আজরাফ আল মূতী
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

ফেসবুকে পরিবর্তন আসছে নিজেদের ‘গ্রুপ স্টোরিজ’ ফিচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। কারণ হিসেবে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ৯ মাস আগে লঞ্চ হওয়া এ ফিচারটি খুব একটা ব্যবহার করছেন না ফেসবুক ব্যবহারকারীরা। আর তাই অফিশিয়ালি এ মাসের ২৬ তারিখ ফেসবুক থেকে বিদায় নেবে গ্রুপ স্টোরিজ ফিচার।

ফিচারটি বন্ধ করে দেওয়ার পর মুছে দেওয়া হবে আগে পোস্ট হওয়া গ্রুপ স্টোরিগুলোও। তবে এর জন্য ব্যক্তিগত ফেসবুক স্টোরি ফিচারে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে ফেসবুক। গ্রুপ স্টোরিজ ফিচারটি বন্ধ করে দেওয়া প্রসঙ্গে ফেসবুক জানিয়েছে, কমিউনিটি অভিজ্ঞতাকে আরও সহজ করতে চায় ফেসবুক, আর তাই সব সময়ই নতুন কিছুর সঙ্গে ব্যবহারকারীকে পরিচয় করিয়ে দিতে আগ্রহী তারা।

ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ব্যবহারকারীদের তেমন কোনো সমস্যা হবে না এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ ফেসবুকের স্টোরি ফিচার সাধারণত ব্যক্তিগত পর্যায়েই বেশি ব্যবহৃত হয়। হতে পারে গ্রুপ স্টোরিজ ফিচারের পরিবর্তে নতুন কোনো ফিচারের সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেবে ফেসবুক। কারণ ফেসবুকের ভাষ্যে, তারা এমন ফিচার আনতে আগ্রহী যেটি মানুষের আনন্দ ও দরকারি প্রয়োজন, দুই কাজেই সহযোগিতা করবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম