চীনে উন্মোচিত হলো হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স

ইশতিয়াক হাসান
১৬ নভেম্বর ২০১৯, ১২:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৪৪

হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স ফোন দেরিতে হলেও অবশেষে উন্মোচিত হলো হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স ফোন। ১৫ নভেম্বর চীনে উন্মোচিত হয়েছে ফোনটি। তবে অন্যান্য দেশের কিছু কিছু পয়েন্টে ফোনটি উন্মোচিত হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ফোনটির দাম দুই হাজার চারশ মার্কিন ডলার। দাম অনেক বেশি হলেও উন্মোচিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব ফোন বিক্রি হয়ে গেছে। এতে অবশ্য ফোনপ্রেমীদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ যারা ফোনটি কিনতে পারেননি তাদের জন্য আবারও সুযোগ থাকছে ২২ নভেম্বর। ওই দিন ফোনটির বিক্রি হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ফাইভজি ডিভাইসটির খোলা অবস্থায় সম্পূর্ণ স্ক্রিনের মাপ আট ইঞ্চি। আর ভাঁজ করলে এর এক পাশের স্ক্রিনের মাপ হয় ৬.৮ ইঞ্চি, অপর পাশের মাপ ৬.৬ ইঞ্চি। র‌্যাম থাকছে ৮ জিবি আর ইন্টারনাল মেমোরি ৫১২ জিবি। আরও আকর্ষনীয় বিষয় হলো, ফোনটিতে থাকছে ৫৫ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা। এছাড়া ফোনের স্ক্রিন সংক্রান্ত যেকোনও মেরামত বা স্ক্রিন প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ৫০ ভাগ ছাড়।
হুয়াওয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রথম সেলের জন্য তারা সীমিত সংখ্যক কিছু সেট বাজারে ছেড়েছে। তবে সংখ্যাটি কতো সে সম্পর্কে কিছু জানানো হয়নি। গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড বলেন, স্যামসাং গ্যালাক্সির ফোল্ডেবল সেটটি ব্যবহারের পর থেকে এই প্রযুক্তিটির ব্যাপারে তার সন্দেহ রয়েছে। এদিকে হুয়াওয়ে তার ফোল্ডেবল স্ক্রিনটি রেখেছে বাইরের দিকে। এমন ডিজাইনকে তিনি বিপজ্জনকই মনে করছেন। কারণ এতে স্ক্রিনটি সহজেই দুর্ঘটনাজনিত কারণে নষ্ট হতে পারে বলে তিনি মনে করেন।
বিবিসিকে তিনি বলেন, ‘বিস্ময়ের ব্যাপার হলো, এমন বিশাল দামের একটি ফোন উন্মোচিত হলো শুধুমাত্র চীনে। তবে এটি অসাধারণ একটি ডিভাইস। যেকোনও বাণিজ্যিক পণ্যের চেয়ে এটিকে বরং ‘সম্ভবের শিল্প’ বলা যায়।’

 

/ওআর/ এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম