আসছে চার্জিং পোর্ট ছাড়া আইফোন

শরীফ এ চৌধুরী
১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২৩:২২

চার্জিং পোর্ট ছাড়া আইফোন অ্যাপলের নতুন আইফোনে থাকবে না কোনও চার্জিং পোর্ট! নতুন পোর্টবিহীন এ আইফোন ২০২১ সালে বাজারে আসছে বলে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। ধারণা করা হচ্ছে, পোর্টবিহীন মানে একেবারেই কোনও ধরনের পোর্টই থাকবে না নতুন আইফোনে।

কোনও ধরনের চার্জের পোর্ট কিংবা এয়ারফোনের পোর্ট ছাড়া কীভাবে চলবে আইফোন- এমন প্রশ্ন এখন অনেকেরই। যদিও ইতোমধ্যে কোনও ধরনের তার ছাড়াই এয়ারপড পাওয়া যাচ্ছে আইফোনের, যেখানে চাইলেই গান শোনা, কথা বলাসহ সবকিছুই করা যায়। তবে চার্জ করার বিষয়টি এখনও পোর্ট ছাড়া শুরু হয়নি। যদি একান্তই পোর্ট ছাড়াই স্মার্টফোন হয় তাহলে চার্জ দেওয়ার একমাত্র পদ্ধতি হবে ওয়্যারলেসভিত্তিক।

ইতোমধ্যে তারবিহীন এয়ারপড বাজারে ছেড়ে চমক সৃষ্টি করেছে অ্যাপল। ওয়্যারলেসভিত্তিক এ এয়ারপড এখন বিভিন্ন প্রতিষ্ঠানও তৈরি করছে। চার্জিং পোর্ট ছাড়া আইফোন চার্জ দেওয়ার একমাত্র পদ্ধতিই হবে ওয়্যারলেস পদ্ধতি। যার সাহায্যে চার্জ করা যাবে আইফোন। যদিও আইফোনের অনেক ব্যবহারকারীর কাছে বিষয়টি নতুন নয়। অ্যাপল ইতোমধ্যে চার্জিং প্যাড বাজারে ছেড়েছে, যার মাধ্যমে কোনও ধরনের প্লাগ-ইন সুবিধা ছাড়াই চার্জ করা যায়।
বিভিন্ন স্থানে চার্জিং প্যাড থাকলে তার ওপর আইফোন রেখে দিলেই চার্জ হয়ে যাবে। তবে অ্যাপলের চার্জিং প্যাড এখনও তেমনভাবে বাজারে চালু হয়নি। ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে অ্যাপল সাধারণত কিআই সিস্টেম ব্যবহার করে, যেখানে পাওয়ার রেটিং থাকে কম।
তবে এখনও পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেনি অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপলের বর্তমান কার্যক্রমের মূল অংশ এখন ব্যস্ত ২০২০ সালে বাজারে আসা আইফোনে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ফাইভ-জি নিয়ে। এরপরেই হয়তো আসতে পারে পোর্ট ছাড়া আইফোনের ঘোষণা।

তথ্যসূত্র: এনগ্যাজেট, ডিজিটাল ট্রেন্ডস

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
দাদি-নানিদের শখে ফিরছে তরুণ প্রজন্ম
দাদি-নানিদের শখে ফিরছে তরুণ প্রজন্ম
অডিওবুক শুনুন, বইয়ের জগতে ফিরে আসুন
অডিওবুক শুনুন, বইয়ের জগতে ফিরে আসুন
একজনকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা-মেয়েসহ ৩ জন
একজনকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা-মেয়েসহ ৩ জন
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন