ফাইভ-জি স্মার্টফোন মার্কেটে শীর্ষে যারা

আসির আহবাব নির্ঝর
৩০ জানুয়ারি ২০২০, ২০:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২০:২৯

ফাইভ-জি স্মার্টফোন বাজারে ফাইভ-জি ফোন সরবরাহ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এরইমধ্যে এ ধরনের ফোন সরবরাহে শীর্ষ স্থান দখল করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, গবেষণাধর্মী প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস গত বছরের স্মার্টফোন বাজার নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। এতে দেখা যায়, ফাইভ-জি স্মার্টফোন সরবরাহের দিক থেকে শীর্ষে আছে হুয়াওয়ে।

২০১৯ সালে বিশ্বজুড়ে ৬৯ লাখ ফাইভ-জি স্মার্টফোন সরবরাহ করেছে হুয়াওয়ে। এই বাজারের ৩৭ শতাংশ ছিল তাদের দখলে। ফাইভ-জি স্মার্টফোন সরবরাহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তাদের মার্কেট শেয়ার ছিল ৩৬ শতাংশ। বিশ্বজুড়ে তারা ৬৭ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে।

চিত্র

তালিকায় তৃতীয় অবস্থানে আছে আরেক চীনা প্রতিষ্ঠান ভিভো। ২০১৯ সালে বিশ্বজুড়ে ২০ লাখ ফাইভ-জি স্মার্টফোন সরবরাহ করেছে তারা। প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ছিল ১১ শতাংশ। ফাইভ-জি স্মার্টফোন সরবরাহের তালিকায় চতুর্থ অবস্থানে আছে শাওমি। প্রতিষ্ঠানটি এ ধরনের ১২ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে। এছাড়া তালিকায় পঞ্চম স্থানে আছে এলজি। বাজারে তারা ফাইভ-জি স্মার্টফোন সরবরাহ করেছে ৯ লাখ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম