কল ফর নেশন হ্যাকাথনে তরুণদের অংশ নেওয়ার আহ্বান পলকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ২২:১৯আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২২:২৩

কলফরনেশন প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছেন আইসিটি প্রতিমন্তী জুনাইদ খান পলক।

দেশের তরুণদের সহযোগিতায় করোনাভাইরাস সংকট মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। এজন্য বর্তমান ও ভবিষ্যতের জাতীয় সংকট মোকাবিলা করতে আইসিটি বিভাগের উদ্যোগে ‘কলফরনেশন’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

সম্প্রতি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করেন। প্ল্যাটফর্মের প্রথম কার্যক্রম হিসেবে এই হ্যাকাথন অনুষ্ঠিত হচ্ছে।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের দেশে অনেক প্রতিভাবান তরুণ আছে। তাদের কেউ কেউ বিজ্ঞানী, উদ্ভাবক বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নভেল করোনাভাইরাসের ফলে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, আমাদের তরুণদের উদ্ভাবন ও নেতৃত্ব দিয়েই এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে। একারণে এই প্লাটফর্মে আমি তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

জানা গেছে, হ্যাকাথনে ৬টি বিষয় নিয়ে কাজ করা যাবে। বিষয়গুলো হলো স্যোশিও ইকোনোমিক্যালি ডিজঅ্যাডভান্টেজ পিপল, বিজনেস অপারেশন অ্যান্ড প্রোডাকশন, হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, একসেস টু ইনফরমেশন, মেন্টাল হেলথ ও আদারস। এরমধ্যে ‘আদারস’ ক্যাটাগরিতে বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট যেকোনও সমস্যা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে দেশের তরুণদের কাছ থেকে উদ্ভাবনীমূলক আইডিয়া, প্রকল্প, পরিকল্পনা চাওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ১০টি উদ্ভাবনকে আর্থিক সহযোগিতার জন্য সিড ফান্ড, কাঁচামালের যোগান, উদ্যোগকেগুলোকে জাতীয় পর্যায়ে পরিচিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে। 

https://callfornation.com/লিংক থেকে হ্যাকাথন সম্পর্কে বিস্তারিত জানা ও নিবন্ধন করা যাবে। অংশগ্রহণকারী এককভাবে বা দলগতভাবেও হ্যাকাথনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহীদের উদ্ভাবনীর নমুনাসহ ২০ এপ্রিলের প্রস্তাবিত প্রকল্প জমা দিতে হবে। 

 

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম