ভারতের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানে বিনিয়োগ করলো ফেসবুক

ইশতিয়াক হাসান
২৪ এপ্রিল ২০২০, ২২:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৩৪

ফেসবুক

ভারতের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্সের মালিকানাধীন জিও প্ল্যাটফর্মে ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করলো ফেসবুক। শতকরা হিসেবে এটি জিওর মোট মূলধনের ১০ শতাংশ। তবে ফেসবুকের এটিই ভারতে প্রথম বিনিয়োগ নয়।

আইএএনএস জানায়, গত বছর জুনে ফেসবুক প্রথম মেসো নামে একটি সোশ্যাল চ্যানেল প্ল্যাটফর্মে বিনিয়োগ করে। বিনিয়োগের পরিমাণ ফেসবুকের পক্ষ থেকে না জানানো হলেও এর পরিমাণ আনুমানিক দুই থেকে আড়াই কোটি ডলার হবে।

জিও প্ল্যাটফর্মে বিনিয়োগের ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, এটি ভারতের সঙ্গে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করবে। ফেসবুকের প্রধান রাজস্ব কর্মকর্তা ডেভিড ফিশ্চার এক ব্লগ পোস্টে বলেন, ‘ভারত আমাদের জন্য বিশেষ একটি দেশ। অনেক বছর ধরেই ফেসবুক ভারতে বিনিয়োগ করে আসছে, সেখানকার মানুষদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসাকে গতিশীল করতে।’ তিনি বলেন, ‘ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ করার ব্যাপারে আমরা খুবই আগ্রহী।’

প্রসঙ্গত, ভারতে ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বেশ বড় একটি বাজার রয়েছে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি