হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডিং সুবিধা সীমিত

ইশতিয়াক হাসান
২৭ এপ্রিল ২০২০, ২২:১২আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:১৪

হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডিং সুবিধা সীমিত

করোনাভাইরাসের গুজব প্রতিরোধ করতে মেসেজ ফরওয়ার্ডিং সুবিধা সীমিত করেছে হোয়াটসঅ্যাপ। এতে ফলও পাওয়া গেছে। কারণ, এক সপ্তাহের মধ্যে প্রায় ৭০ শতাংশ গুজব কমে গেছে। এখন থেকে যেসব মেসেজ ইতোমধ্যে পাঁচ বার ফরওয়ার্ড করা হয়েছে, তা আর মাত্র একবার ফরওয়ার্ড করা যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এতে করে গুজব ছড়ানোর হার অনেকাংশেই কমানো যাবে এবং প্ল্যাটফর্মটিকে শুধুই ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে।

টেকক্র্যাঞ্চ জানায়, প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনেকাংশেই সফল হয়েছে। বিশ্বব্যাপী ভুল তথ্যের বিস্তার প্রায় ৭০ শতাংশে নেমে এসেছে এই প্ল্যাটফর্মটিতে। 

এনগ্যাজেট জানায়, এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালেও মেসেজ ফরওয়ার্ডিংকে সীমিত করেছিল। তখন একটি মেসেজ একসঙ্গে সর্বোচ্চ পাঁচ জনকে ফরওয়ার্ড করা যেতো। এতে মেসেজ ফরওয়ার্ড দুই বছরে প্রায় ২৫ শতাংশ কমে যায়। হোয়াটসঅ্যাপ জানায়, করোনা প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্তটি একটি দৃশ্যমান ফল দিয়েছে। নতুন এই নিয়মটি বর্তমান পরিস্থিতিসহ আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও কাজে আসবে বলে তারা আশা করছে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি