ভ্রাম্যমাণ ডাকঘর চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ২২:২৯আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:৩১

 

ভ্রাম্যমাণ ডাকঘর করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে রাজধানীবাসীর দোরগোড়ায় ডাক সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ডাকঘর চালু হয়েছে। এ ধারাবাহিকতায় রাজশাহী ও খুলনা মেট্রোপলিটন শহরেও দুটি ভ্রাম্যমাণ ডাকঘর চালু করা হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পর্যায়ক্রমে দেশব্যাপী ভ্রাম্যমাণ ডাকঘর ছড়িয়ে দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার (২৭ এপ্রিল) এই সেবার উদ্বোধন করেন। মন্ত্রী তার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ঢাকায় জিপিও চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৯টি ভ্রাম্যমাণ ডাকঘর উদ্বোধন করেন।

ঢাকার লকডাউনের আওতাভুক্ত এলাকায় জনগণের দোরগোড়ায় ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ওষুধ ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ডিজিটাল কমার্স, ইএমটিএস ও ডাক জীবন বীমা সেবা দেওয়ার লক্ষ্যে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। ঢাকা জিপিও চত্বরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম ও ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত সরকার ঘোষিত ছুটির সময়ে ডাক অধিদফতর গত ২৮ মার্চ থেকে জনসাধারণের সেবায় নিয়োজিত রয়েছে। এ সময়ের মধ্যে সাত লাখ ৫০ হাজার গ্রাহককে ডাক সেবা প্রদান করা হয়েছে এবং এক হাজার ২০০ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

সরকার ইতোমধ্যে টেলিফোন ও ইন্টারনেট সেবার পাশাপাশি ডাক সেবাকে জরুরি পরিষেবা হিসেবে ঘোষণা করেছে। ফলে জিপিও, জেলা পর্যায়ের প্রধান ডাকঘর, শহরের সাব পোস্ট অফিস এবং সীমিত পরিসরে গ্রামীণ ডাকঘর খোলা রয়েছে।

 

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান