বাসা থেকে কাজের মেয়াদ বাড়িয়েছে অ্যামাজন

আসির আহবাব নির্ঝর
০৭ মে ২০২০, ২৩:০৩আপডেট : ০৭ মে ২০২০, ২৩:০৩

বাসা থেকে কাজের মেয়াদ বাড়িয়েছে অ্যামাজন

করোনাভাইরাস আতঙ্কে কর্মীদের বাসায় থেকে কাজ করার সুবিধা দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। ভাইরাসের প্রকোপ শেষ না হওয়ায় এই সুবিধার মেয়াদ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ঘোষণা অনুযায়ী, অক্টোবরের ২ তারিখ পর্যন্ত অ্যামাজনের অনেক কর্মী বাসায় থেকে কাজ করতে পারবেন।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, করোনাভাইরাসের কারণে হুমকিতে রয়েছে অ্যামাজন। এ কারণে কর্মীদের বাসা থেকে কাজের মেয়াদ ২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। অবশ্য প্রতিষ্ঠানটির সব কর্মী এ সুবিধা পাবেন না।

সম্প্রতি অ্যামাজনের এক মুখপাত্র ই-মেইলে জানান, যেসব কর্মী বাসায় থেকে কাজ করলেই হচ্ছে, তারা অন্তত ২ অক্টোবর পর্যন্ত বাসা থেকেই কাজ চালিয়ে যাবেন। বিশ্বের সব অ্যামাজন অফিসে এই নীতি কার্যকর হবে।

বাসা থেকে কাজের নীতি গ্রহণ করায় ঠিক কত জন কর্মী এ সুবিধা পাচ্ছেন, তা জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ। তবে যাদের অফিসে আসতে হচ্ছে তাদের জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে আছে— শারীরিক দূরত্ব ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং তাপমাত্রা পরীক্ষা। এছাড়া, কর্মীদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও নিশ্চিত করছে তারা।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম