সবচেয়ে কর্মীবান্ধব হবে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান

দায়িদ হাসান মিলন
২০ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৫

WordCloud সবসময়েই শোনা যায় যে, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। তাই বলে সব প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীরাই সুখে থাকে সেরকম ভাবার কোনও কারণ নেই।

কিছু টেক কোম্পানি আছে যেগুলো কর্মীদের কথা চিন্তা না করে তাদের কাজ আদায় করে নিতেই বেশি আগ্রহী। আবার কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো কর্মীদের সুখ বা আনন্দকেই বেশি গুরুত্ব দেয়।

ফেসবুক বা গুগলকেই আমরা সবসময় কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে জেনে এসেছি। কিন্তু এই দুটিকে পেছনে ফেলে অনেক প্রতিষ্ঠানই বর্তমানে ওপরে উঠে আসছে। গ্লাসডোর নামক একটি প্রতিষ্ঠান সম্প্রতি এক গবেষণার পর এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০১৬ সালে কর্মীদেরকে সবচেয়ে ভালো সুবিধা দেবে এমন কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান হলো-

এয়ার-বিএনবি: এয়ার-বিএনবি একটি ট্রাভেল কোম্পানি। ট্রাভেলারদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটির কর্মীরা কাজ করে থাকে। আর এই কর্মী এবং তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যকার সম্পর্ক খুবই আন্তরিক। ফলে স্বাধীনভাবে যেকেউ যেকোনও কাজ করতে পারে। এর রেটিং ৫ এর মধ্যে ৪.৬।

গাইড-ওইয়ার: এই প্রতিষ্ঠানটি ইনস্যুরেন্স কোম্পানির জন্য সফটওয়্যার তৈরি করে। এখানে কাজ করার সময় কর্মীরা তাদের পছন্দের কাজ বেছে নিতে পারে। এর রেটিং ৫ এর মধ্যে ৪.৫।

হাবস্পট: হাবস্পট সেলস এবং মার্কেটিং সফটওয়্যার তৈরি করে। এখানে ব্যবস্থাপকরা কর্মীদের সুপারিশ অনুযায়ী কাজ করে। প্রতিষ্ঠানটির রেটিং ৫ এর মধ্যে ৪.৪।

ফেসবুক: পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। এর সুযোগ-সুবিধা আমাদের কারও অজানা নয়। এ সম্পর্কে ফেসবুকের এক কর্মী বলেন, গণমাধ্যমে যেভাবে তুলে ধরা হয় তার চেয়ে এখনাকার সংস্কৃতি অনেক ভালো। ফেসবুকের রেটিং ৫ এর মধ্যে ৪.৪।

লিঙ্কডইন: চাকরি খোঁজার একটি ক্ষেত্র হলো লিঙ্কডইন। এ ছাড়াও ব্যবসা পেশাদারদের জন্য এটা অন্যতম একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। লিঙ্কডইনের কর্মীরা প্রতিষ্ঠানের জন্য যাই করুক না কেন তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। এর রেটিং ৫ এর মধ্যে ৪.৪।

গুগল: পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল। এখানে বড় অর্জনের জন্য কর্মীরা সবাই একসঙ্গে কাজ করে এবং সেটা তারা উপভোগ করে। গুগল কর্মীদের জন্য সুযোগ-সুবিধাগুলোও অবিশ্বাস্য। যেমন- খাবার, জিমনেশিয়াম ইত্যাদি। গুগলের রেটিং ৫ এর মধ্যে ৪.৩।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের