সাবমেরিনের ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি ফিরেছে ইন্টারনেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ০১:৪০আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:৫০

সাবমেরিনের ক্যাবলের মেরামত সম্পন্ন, গতি ফিরেছে ইন্টারনেটে

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়েছিল। ফলে সারাদিনই ইন্টারনেটের গতি ছিলো ধীর। পাওয়ার ক্যাবলের মেরামত শেষে অবশেষে ফের চালু হলো সাবমেরিন ক্যাবল-২। পাওয়ার ক্যাবল মেরামত করতে ১৩ ঘণ্টা সময় লাগলো। যদিও বিএসসিসিএল শুরুতে জানিয়েছিলো ৭ ঘণ্টা লাগবে।

প্রসঙ্গত, পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২ এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। নির্মাণ শ্রমিকরা বালু উত্তোলন করতে গিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাওয়ার ক্যাবল কেটে ফেলে। তারপর থেকে দেশে ইন্টারনেটে ধীর গতি ভর করে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, 'পাওয়ার ক্যাবল মেরামত শেষে রাতে ১২টা ২০ মিনিটে চালু হয়সাবমেরিন ক্যাবল-২। কিছুক্ষণের মধ্যে সারাদেশের ইন্টারনেট ঠিক হয়ে যাবে। পূর্ণ গতি ফিরবে।'

জানা যায়, পাওয়ার ক্যাবল কাটার পরে সাবমেরিন ক্যাবল- ১ ও আইটিসি দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হলেও গতি ছিল কম। রবিবার বেলা ১১টা রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত দেশের ইন্টারনেট ৪০-৫০ শতাংশ গতি কমে যায়।

আরও খবর: সাবমেরিন পাওয়ার ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেটের গতি কম

/এইচএএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর