বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বিনিয়োগ আসছে ৫০ লাখ ডলার

টেক ডেস্ক
১০ অক্টোবর ২০২০, ১৬:৪২আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৬:৪২

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সিডনিসান ইন্টারন্যাশনাল ও তাদের টেকনোলজি অংশীদার চীনের ডাহুয়া গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ভিডিও সার্ভিল্যান্স পণ্য উৎপাদন ও সংযোজন কারখানা তৈরি করবে। এজন্য সামিট টেকনোপলিসে ৫০ লাখ ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্লান্টটি ২০২১ সালের জানুয়ারি থেকে সেমি নকড ডাউন (এসকেডি) ভিডিও সার্ভিল্যান্স সরঞ্জাম সংযোজন ও অ্যাসেম্বিলিং শুরু করবে। প্রাথমিকভাবে এ কারখানায় ৯০ জন বাংলাদেশি প্রকৌশলী ও ১০ জন বিদেশি বিশেষজ্ঞ নিয়োজিত থাকবেন। এখানকার উৎপাদিত পণ্য দেশের বাজারে সরবরাহের পাশাপাশি বিদেশেও রফতানি করা হবে।

এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান ও সিডনিসান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাগর কুমার টিটো সামিট টেকনোপলিসে এক একর জায়গায় ভিডিও সার্ভিল্যান্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপনের জন্য ভূমি ইজারাসংক্রান্ত এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, পরিচালক ফাদিয়া খান এবং সালমান খান প্রমুখ।

-বিজ্ঞপ্তি

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম