‘গাইডস’ ফিচার চালু করলো ইনস্টাগ্রাম

আসির আহবাব নির্ঝর
১৮ নভেম্বর ২০২০, ২০:৩৪আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৬

ইনস্টাগ্রাম অবশেষে সবার জন্য ‘গাইডস’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। গত মে মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকে অল্প কিছু ব্যবহারকারী গাইডস সুবিধা পেতেন। প্রায় ৬ মাস পর এটি সবার জন্য উন্মুক্ত করলো ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যেসব পণ্য, স্থান বা পোস্ট চায় সেগুলো খুঁজতে ও শেয়ার করতে সহায়তা করবে গাইডস ফিচার।

গাইডস ফিচার সম্পর্কে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এক ব্লগপোস্টে বলে, আমরা প্রথম যখন গাইডস চালু করি তখন বিশেষজ্ঞ ও নির্মাতাদের বলেছি যে, এটি যেন মানুষের কল্যাণে পরামর্শ প্রদানে ব্যবহার করা যায়। নিজের যত্ন কীভাবে নেবেন, অন্যদের সঙ্গে কীভাবে যোগাযোগ রক্ষা করবেন, কোভিড-১৯ এর সময়ে কীভাবে উদ্বেগ দূর করবেন এসব বিষয় শুরুতে গাইডস ফিচারে ছিল।

ওই ব্লগ পোস্টে আরও বলা হয়, আমাদের এই ফিচারের প্রতি ব্যবহারকারীরা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ কারণে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। শুরুতে গাইডসে যেসব সুবিধা ছিল তার চেয়ে আরও বেশি সুবিধা পাওয়া যাবে এখন। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম