রিভ অ্যান্টিভাইরাস নিয়ে এলো ক্লাউডনির্ভর এন্ডপয়েন্ট সিকিউরিটি

টেক ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৭:১০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৯:৩০

রিভের এন্ডপয়েন্ট ক্লাউড রিভ সিস্টেমসের তৈরি রিভ অ্যান্টিভাইরাস এবার প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় ক্লাউডনির্ভর সিকিউরিটি উন্মোচন করেছে। এন্ডপয়েন্ট ক্লাউড’র ম্যানেজমেন্ট কনসোলের মাধ্যমে যেকোনও জায়গায় কিংবা নেটওয়ার্ক থেকে লগইন করে প্রতিষ্ঠানের সব কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

এন্ডপয়েন্ট ক্লাউড’র সহজ ও ইউজার-ফ্রেন্ডলি কনসোল থেকে প্রতিষ্ঠানের সব পিসির ভাইরাস স্ক্যান, ডিভাইস, অ্যাপ্লিকেশন এবং ওয়েব  নিয়ন্ত্রণ করা সম্ভব। এতে রয়েছে অ্যান্টি-র‍্যানসমওয়্যার প্রযুক্তি যা নেটওয়ার্ককে র‍্যানসমওয়্যার আক্রমণ থেকে রক্ষা করবে। এছাড়া আছে ফায়ারওয়াল, ই-মেইল সিকিউরিটি, ভালনারেবিলিটি স্ক্যান, ক্লাউড ডাটা ব্যাক-আপ, ডাটা লস প্রিভেনশনসহ অ্যাডভান্সড সব ফিচার প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে। অ্যাক্টিভিটি মনিটরিং ফিচার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে দারুণ সাহায্য করবে। রিভের গ্রুপ সিইও এম. রেজাউল হাসান বলেন, দীর্ঘ গবেষণা ও উন্নয়ন ধাপ পেরিয়ে এন্ডপয়েন্ট ক্লাউড উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশেষজ্ঞ দল প্রতিনিয়ত এর জন্য আরও অ্যাডভান্সড ফিচার নিয়ে কাজ করছে। প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় আমাদের ক্লাউডনির্ভর এই এন্ডপয়েন্ট সিকিউরিটি বিশেষ ভূমিকা রাখবে।

এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.reveantivirus.com/product/endpoint-cloud  এই ঠিকানায়। -বিজ্ঞপ্তি 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম