রাইজিং স্টার প্রতিযোগিতার আয়োজন ‘স্নাকভিডিও’র

টেক ডেস্ক
০১ জুলাই ২০২১, ২৩:৪৭আপডেট : ০১ জুলাই ২০২১, ২৩:৪৭

বাংলাদেশে বিনোদনমূলক ভিডিও তৈরির জন্য ক্রিয়েটর একাডেমি চালু করেছে স্বল্পদৈর্ঘ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম স্নাকভিডিও। 

ক্রিয়েটর একাডেমিতে যুক্ত হওয়ার মাধ্যমে মজার মজার ভিডিও, মুভি ক্লিপ, ডায়লগ এবং লিপসিংসহ নানা ভিডিও ডাউনলোডের মাধ্যমে নিজের পছন্দের বিনোদনমূলক ভিডিও তৈরি করা সম্ভব। আপনি যদি অভিজ্ঞ ভিডিও কনটেন্ট নির্মাণে পারদর্শী হন তাহলে এখনই স্নাকভিডিও’র সঙ্গে কাজ করতে আবেদন করতে পারেন।

সেন্সর টাওয়ারের মতে, বাংলাদেশে ২০২১ সালের জুন পর্যন্ত স্নাকভিডিও অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে শীর্ষ তিনে ছিল।

এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে আয়োজন করেছে ‘হ্যাশট্যাগ স্নাক রাইজিং স্টার’ (#SnackRisingStar) প্রতিযোগিতার। ভিডিওর কোয়ালিটি, কমেন্টস এবং লাইকের সংখ্যার উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হবে।

এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে আইফোন-১২। দ্বিতীয় এবং তৃতীয়জনকে দেওয়া হবে হুয়াওয়ে মোবাইল ফোন। চতুর্থ থেকে দশম পর্যন্ত ৭ জনকে দেওয়া হবে একটি করে ব্লুটুথ স্পিকার। এগারো থেকে বিশ পর্যন্ত ১০ জনকে দেওয়া হবে একটি করে স্মার্টওয়াচ।

এছাড়াও এ প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জনকে স্নাকভিডিওর আকর্ষণীয় এভাটার ফ্রেম ব্যবহারের জন্য দুই সপ্তাহের সুযোগ দেওয়া হবে। 

প্রতিটি ভিডিও অবশ্যই মানসম্পন্ন এবং প্রতিযোগির নিজের তৈরি হতে হবে। ভিডিওর দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ১৫ সেকেন্ড।

চূড়ান্ত তালিকা প্রকাশের ১০ দিনের মধ্যে বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করবে স্নাকভিডিও কর্তৃপক্ষ। একই সাথে ১ মাসের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।

স্নাকভিডিও কর্তৃপক্ষ জানায়, ক্রিয়েটর একাডেমিতে যুক্ত হলে ভেরিফাইড ইউজার হওয়ার সুযোগসহ নির্দিষ্ট পরিমাণ সম্মানী প্রদান করা হবে। 

এরই মধ্যে বাংলাদেশে স্নেক ভিডিওর সাথে যুক্ত হওয়ার পর্যায়ে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন, তানজিন তিশা ও কণ্ঠশিল্পী পড়শী। এছাড়াও ইতোমধ্যে যুক্ত হয়েছেন রথী আহমেদ, শামীমা আফরিন অমি, নওরীন আফরোজ প্রিয়া, থট অফ শামস, আফরা মিমোসহ দেশের আরো অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

প্রতিষ্ঠানটি জানায়, স্নাকভিডিও'র সঙ্গে অনেক দক্ষ ভিডিও কনটেন্ট নির্মাতা ও পরামর্শক যুক্ত হয়েছেন। সাধারণ সদস্যদের জন্যও ক্রিয়েটর একাডেমিতে যুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যকোথাও কাজ করে থাকলেও স্নাকভিডিওতে কাজের ক্ষেত্রে কোন বাঁধা হবে না। 

এর মূল কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে সৃজনশীল এবং দক্ষ কনটেন্ট নির্মাতাদের ভিডিও প্রকাশের সুযোগ দেওয়া হবে।

চায়নাভিত্তিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান কুয়াইশো টেকনোলজি ‘স্নাকভিডিও’র মূল মালিক। স্নাকভিডিও বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় বিনোদন মূলক মানসম্পন্ন স্বল্পদৈর্ঘ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। ইন্টারনেটকে নিরাপদ রাখা এবং সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করে যাচ্ছে স্নাকভিডিও।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম