শিশুদের গেমস থেকে বিরত রাখতে ব্যতিক্রমী পদক্ষেপ

দায়িদ হাসান মিলন
০৮ জুলাই ২০২১, ১৫:০৯আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫:০৯

শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে চীনের গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট। নতুন এই পদক্ষেপের কারণে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত গেম খেলতে পারবে না অপ্রাপ্তবয়স্করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গেম খেলার ক্ষেত্রে ‘ফেসিয়াল রিকগনিশন’ চালু করছে টেনসেন্ট। নির্দিষ্ট সময়ে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে নতুন এই উদ্যোগটি নিয়েছে প্রতিষ্ঠানটি। টেনসেন্টের এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘মিডনাইট প্যাট্রোল’।

২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের গেম খেলার ওপর বিধিনিষেধ আরোপ করে চীন সরকার। কিন্তু নানা কৌশলে এসব বিধিনিষেধ অমান্য করতে শুরু করে তারা। শিশুদের এসব কৌশল রুখে দিতেই মিডনাইট প্যাট্রোল চালু করা হয়েছে।

টেনসেন্টের নতুন পদক্ষেপের কারণে গেম খেলার শুরুতেই প্রত্যেক ব্যবহারকারীকে ‘ফেসিয়াল রিকগনিশন’ বা মুখচ্ছবি স্ক্যান করে নিজের বয়সের প্রমাণ দিতে হবে। ফলে যেকোনও সময় গেম খেলার সুযোগ আর পাবে না শিশুরা।

এদিকে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, চীন সরকার ২০১৯ সালে গেম খেলার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেয়। এর মধ্যে ছিল- জাতীয় তথ্য ভাণ্ডারের থাকা তথ্য দিয়ে গেম খেলার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু শিশুরা তাদের নিজেদের তথ্যের পরিবর্তে অন্য প্রাপ্তবয়স্কদের তথ্য দিয়ে গেম খেলতে শুরু করে। এ ধরনের কৌশল থামাতেই ফেসিয়াল রিকগনিশন চালু করা হয়েছে।

গেমিং জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান টেনসেন্ট ২০১৮ সাল থেকে ‘ফেসিয়াল রিকগনিশন’ নিয়ে কাজ করছে। বর্তমানে তাদের ৬০টিরও বেশি গেমে এই প্রযুক্তি কার্যকর আছে। তবে বিদেশি গেমারদের জন্য এটি কার্যকর হবে কিনা তা জানা যায়নি।

/এইচএএইচ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম