নতুন রূপে যাত্রা শুরু করলো র‌্যাংগস ইমার্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ১৯:৩৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৯:৩৭

র‌্যানকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র‌্যাংগস ইমার্ট নতুন রূপে আত্মপ্রকাশ করলো। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাংগস ইমার্ট’র রাজধানীর উত্তরার শো-রুমে আনুষ্ঠানিকভাবে এই নতুন নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে সারাদেশে র‍্যাংগস ইমার্ট’র ৩৫টি শো-রুম এই নামে নামকরণ করা হয়েছে।

নতুন নামে আত্মপ্রকাশের ঘোষণা দেন র‌্যাংগস ইমার্টের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ সেলস অ্যান্ড সার্ভিস সামির মুহাম্মাদ সালেহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের হেড অব সেলস সাদ বিন হাসান ও চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজার বদরুল আলম ও হিটাচি বাংলাদেশ’র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

কাজী আশিক উর রহমান বলেন, নতুন এই যাত্রায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আউটলেটে উন্নত পরিবেশ সৃষ্টির মাধ্যমে ক্রেতাকে ভালো অভিজ্ঞতা দিতে। শো-রুম উন্নত করার পাশাপাশি আমাদের কর্মীদেরও আধুনিক প্রশিক্ষণ দিয়েছি। বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্যের সমাহার, সবচেয়ে ভালো ক্রয় সংক্রান্ত অভিজ্ঞতা এবং সর্বোত্তম পরিসেবা- এই তিনটি বিষয়কে নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, র‍্যাংগস ইমার্ট স্যামসাং, হিটাচি, তোশিবা,  প্যানাসনিক, হাইসেন্স, তোশিনসহ বিভিন্ন আন্তর্জাতিক  ব্র্যান্ডের ইলেকট্রনিকস সামগ্রীর ডিস্ট্রিবিউটর হিসেবে দেশব্যাপী কাজ করছে। -বিজ্ঞপ্তি

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি