বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার আনছে মেটা

দায়িদ হাসান মিলন
২৫ জানুয়ারি ২০২২, ১৮:১৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:১৯

কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নতুন একটি সুপার কম্পিউটার তৈরি করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের গবেষকরা। পুরো কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার। এ বছরের মাঝামাঝি সময়ে কম্পিউটার তৈরির কাজ শেষ হবে।

মেটা কর্তৃপক্ষের ব্লগপোস্টের বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, নতুন সুপার কম্পিউটারটির নাম 'এআই রিসার্চ সুপারক্লাস্টার' বা আরএসসি। এটি আরও ভালো কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে সহায়তা করবে। লাখ লাখ কোটি উদাহরণ, শতাধিক ভাষা, ছবি, লেখা এবং ভিডিও বিশ্লেষণ করে কাজ করবে এবং জানিয়ে দেবে কোনও কনটেন্ট ক্ষতিকর কিনা।

এ বিষয়ে মেটার ব্লগ পোস্টে বলা হয়, এই গবেষণা শুধু আমাদের বর্তমান সেবাগুলোতে মানুষকে সুরক্ষিত রাখবে না বরং ভবিষ্যতের মেটাভার্সেও সুরক্ষিত রাখবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও সোমবার (২৪ জানুয়ারি) এই সুপার কম্পিউটার নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেটা রাখা হয়। মেটাভার্সের প্রতি নিজেদের দেওয়া গুরুত্ব বোঝাতেই এই পরিবর্তন আনে কর্তৃপক্ষ। মেটাভার্স হলো একটি ভার্চুয়াল দুনিয়া যেখানে ভিন্ন ভিন্ন ডিভাইসের মাধ্যমে সবাই একসঙ্গে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ একসঙ্গে কাজ, খেলাধুলা ইত্যাদি সবকিছুই সম্ভব হবে মেটাভার্সে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী