গ্রুপ ভিডিও কল করা যাবে স্কাইপেতে

আনোয়ারুল ইসলাম জামিল
৩১ জানুয়ারি ২০১৬, ১৭:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৭:৫২

স্কাইপের ১০ বছর পূর্তিতে নতুন সেবা

স্কাইপে ভিডিও কলের জন্য জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট আইওএস , অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি স্কাইপে অ্যাপ্লিকেশনে এবার যোগ হচ্ছে গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এবং দ্য ভার্জ।

স্কাইপের ১০ বছর পূর্তি উপলক্ষে ব্যবহারকারীদের জন্য এই সুসংবাদ নিয়ে এলো প্রতিষ্ঠানটি। ৬ বছর ধরে মোবাইলে ব্যবহার করা যাচ্ছে বিনামূল্যে ভিডিও কলিংয়ের এই অ্যাপটি। এই সুবিধা চালু হলে ডেস্কটপে একবারে ২৫ জনের সঙ্গে বিনামূল্যে গ্রুপ ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। মোবাইল ব্যবহারকারীরা একসঙ্গে ১০ জনের সঙ্গে ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ

অবশ্য এর আগেও সীমিতভাবে গ্রুপ কলিংয়ের সুবিধা চালু করেছিল স্কাইপে। তবে সেটা শুধুমাত্র স্কাইপে ফর বিজনেস অ্যাপের মাধ্যমে এবং তাতে ভিডিও নয় শুধু অডিও কলের সুবিধা ছিল। তবে ঠিক কবে থেকে এই সুবিধা চালু হবে সেটা নির্দিষ্ট করে জানায়নি মাইক্রোসফট।

গ্রুপ ভিডিও কলিংয়ের এই সুবিধা ব্যবহারকারীদের জন্য আশীর্বাদ স্বরূপ। এর মাধ্যমে যোগাযোগের নতুন এক মাত্রা যোগ হবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা। গ্রুপ ভিডিও কলিংয়ের এই সুবিধা চালু হলে অন্যান্য ম্যাসেজিং বা ভিডিও কলিং অ্যাপ যেমন স্ন্যাপচ্যাট, ফেসবুক মেসেঞ্জারের চেয়ে অনেক এগিয়ে যাবে স্কাইপে। অবশ্য স্কাইপে এই সুবিধা চালুর আগেও মোবাইলে বিনামূল্যে ভিডিও কলিং সুবিধা চালু ছিল। গুগলের হ্যাংআউট অ্যাপের মাধ্যমে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ের সুবিধা চালু করা হয়েছিল।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম