সব মোবাইল সিম ঢাকায় ফেরেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ২০:১৬আপডেট : ১১ মে ২০২২, ২০:১৬

ঢাকার বাইরে যারা এবার ঈদ করেছেন তাদের হাত ধরে ঢাকার বাইরে যায় এক কোটির বেশি মোবাইল ফোনের সিম। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরেছেন কর্মব্যস্ত লোকজন। তবে সবাই যে ফেরেননি তা বোঝা যায় ঢাকায় ফেরা মোবাইলে সিমের হিসাব দেখে। গত ৯ মে (সোমবার) পর্যন্ত ঢাকায় ফিরেছেন ৮৬ লাখের কিছু বেশি সিম।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার (১১ মে) তার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ৯ মে পর্যন্ত সিমের ঢাকা ফেরার পরিসংখ্যান- ঢাকায় ফিরেছে ৮৬ লাখ ১৫ হাজার ৪৪৫টি সিম। এরমধ্যে ৩৬ লাখ ৯৩ হাজার ৬৮৭টি, রবির ২১ লাখ ৯৮ হাজার ১১৪টি, বাংলালিংকের ২২ লাখ ৮৮ হাজার ৮৯১টি এবং টেলিটকের ৪ লাখ ৩৪ হাজার ৭৫৩টি।

প্রসঙ্গত, এর আগে মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন গত ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি। এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখের মতো সিম ঢাকার বাইরে গেছে। সেই হিসেবে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান