তিন তরুণের উদ্যোগ চাম ওয়েলনেস

টেক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০৬:১২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৬:১২

মানসিক স্বাস্থ্যসেবা মানুষের হাতের মুঠোয় এনে দিতে নতুনভাবে যাত্রা করলো চাম ওয়েলনেস নামের নতুন একটি স্টার্টআপ। প্ল্যাটফর্মটি ২০১৮ থেকে মিন্ডো হেলথ নামে পরিচিত ছিল।

উন্নত সেবাদানের লক্ষ্যে সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে নিজস্ব অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে চাম ওয়েলনেস প্ল্যাটফর্মটি পুনঃযাত্রা করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যবহারকারীর সমস্যা অনুযায়ী ‘সঠিক’ সাইকোলজিস্ট খুঁজে আপনার নিকটস্থ এলাকায় বা অনলাইনে সাইকোথেরাপি ও কাউন্সেলিংয়ের সুবিধা দেয় স্টার্ট-আপটি।

চাম ওয়েলনেসের নবযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ইমরুল কায়েস, সহপ্রতিষ্ঠাতা মোহাম্মাদ রাফিউল ইসলাম, প্রধান উপদেষ্টা নাজমুল আকিব খান, মাইকা সিকিউরিটিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ জামান, ওয়াইএসআই বাংলার প্রধান নির্বাহী সুমান সাহা, হ্যান্ডিমামার প্রধান নির্বাহী শাহ পরান প্রমুখ।

সহ-প্রতিষ্ঠাতা ইমরুল কায়েস বলেন, মূলত মানসিক স্বাস্থ্যসেবার মানকে আরও সহজ, আধুনিক এবং ডিজিটালাইজড করতে চাম ওয়েলনেস এসেছে স্মার্ট মানসিক স্বাস্থ্যসেবা প্লাটফর্ম নিয়ে।

সেবার মান নিশ্চিত করতে ৫০-এর বেশি এক্সপার্ট সাইকোলজিস্ট, লিসেনার, মেন্টাল হেলথ ফার্স্ট এইড এক্সপার্টসহ নানা ধরনের সুবিধা রয়েছে প্ল্যাটফর্মটিতে।

সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মাদ রাফিউল ইসলাম বলেন, মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে সামাজিক সচেতনতার বৃদ্ধির পাশাপাশি চাম ওয়েলনেস কাজ করবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে ।

প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের (chumwellness.com) মাধ্যমে এখন এর কার্যক্রম চলছে। শিগগিরই মোবাইল অ্যাপ আসছে প্রতিষ্ঠানটির।

/এইচএএইচ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের