লিংকডইনে কর্মী ছাঁটাই, চীনে বন্ধ হচ্ছে অ্যাপ

ইশতিয়াক হাসান
০৯ মে ২০২৩, ২০:৩৫ আপডেট : ০৯ মে ২০২৩, ২০:৩৫

এবার কর্মী ছাঁটাইয়ে নাম লেখালো লিংকডইন। প্রতিষ্ঠানটি তার ২০ হাজার কর্মীর মধ্যে ৭১৬ জনকে এই তালিকায় ফেলেছে। ব্যবসায়ভিত্তিক সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটি ছাঁটাইয়ের পাশাপাশি তাদের চীনের অ্যাপও বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রায়ান রোজলানস্কি চিঠিতে জানান, প্রতিষ্ঠানটির অপারেশনকে একটি সঠিক প্রবাহে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, গত ছয় মাসে অ্যামাজন, মাইক্রোসফট এবং অ্যালফাবেটও কর্মী ছাঁটাই করেছে। রোজলানস্কি বলেন, ক্রেতাদের চাহিদা, বাজার ওঠা-নামা করায় এবং বাজারের পরিসর বৃদ্ধি পাওয়ায় তারা তাদের ভেন্ডরের সংখ্যাও বাড়াচ্ছেন।

তিনি আরও জানান, এই ছাঁটাইয়ের কারণে নতুন ২৫০টি কর্মসংস্থানও তৈরি হবে।

বিবিসি জানায়, ২০২১ সালে চীন থেকে অনেকটাই উঠে আসার পরে অবশিষ্ট যে অংশটুকু ‘ইনক্যারিয়ার’ নামে ছিল তাও আগস্টের ৯ তারিখে বন্ধ হয়ে যাবে। ইনক্যারিয়ার শুধু চীনের বাজারে চালু ছিল। লিংকডইনের একজন মুখপাত্র বলেন, চীনে এটি বন্ধ হয়ে যাওয়ার পরে শুধু সেখানে প্রতিষ্ঠানগুলোতে কর্মী নিয়োগ এবং বাইরের দেশে প্রশিক্ষণের কাজ করবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
লিংকডইনে ‘গার্লফ্রেন্ড’ নিয়োগ বিজ্ঞাপন, আবেদন জমা পড়লো ২৬টি!
সর্বশেষ খবর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ