এআই ক্ষমতাসম্পন্ন নতুন ক্রোমবুক আনল গুগল

ইশতিয়াক হাসান
০২ অক্টোবর ২০২৩, ২১:৪২ আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১:৪২

ক্রোমবুক প্লাস নামে বাজারে নতুন ক্রোম আনল গুগল। প্রোডাক্টিভিটি ফোকাসড ডিভাইসগুলোর ন্যূনতম রিকোয়ারমেন্টের ভেতরে থাকছে ফুল এইচডি স্ক্রিন, ১০৮০পিক্সেল ক্যামেরা এবং এন্ট্রি লেভেলের চেয়ে উচ্চ গতির প্রসেসর। ক্রোমবুকের এই প্রাথমিক সেটগুলো তৈরি করেছে এসার, আসুস, এইচপি ও লেনোভো। দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে।

সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ জানায়, ক্রোমবুকগুলোতে যুক্ত করা হয়েছে এআই ক্ষমতা সম্পন্ন ফিচার। প্রোডাক্টিভিটি সফটওয়্যার এবং এআই ক্ষমতা সম্পন্ন ফিচারগুলো যেন ঠিকমতো চলতে পারে এজন্য হার্ডওয়্যারের একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট যুক্ত করে দিয়েছে গুগল।

সফটওয়্যার ফিচারের মধ্যে রয়েছে, ক্রোমবুকগুলোতে কার্যকর কিছু ভিডিও কনফারেন্সিং ফিচার যুক্ত করা হচ্ছে। সিস্টেমে থাকবে একটি ডেডিকেটেড কন্ট্রোল প্যানেল বাটন, যা দিয়ে দ্রুত মাইক্রোফোন মিউট বা আনমিউট এবং ক্যামেরা অন/অফ করা যাবে। মেনুতে ক্লিক করলে এখানে এআই ক্ষমতা সম্পন্ন কিছু ফিচার দেখা যাবে। যেমন উন্নত লাইটিং, নয়েজ ক্যানসেলেশন, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং লাইভ ক্যাপশন। গুগল ড্রাইভের সঙ্গে স্বয়ংক্রীয় ফাইল সিঙ্ক্রোনাইজেশনের ব্যবস্থাও থাকছে।

এছাড়া এআই ক্ষমতাসম্পন্ন আরও অনেক ফিচার আসতে যাচ্ছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। শুরুতে আসুস, এসার, এইচপি এবং লেনোভোসহ আটটি ডিভাইস বাজারে আসতে যাচ্ছে। বিক্রি শুরু হবে এ মাসের ৮ তারিখ থেকে। ওইদিন ইউরোপ এবং কানাডাতে অর্ডারের জন্য উন্মুক্ত হবে।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
চাবি-পাসপোর্ট কোথায় রেখেছেন মনে থাকে না? গুগলের এই সুবিধা জানলে ভুলে যাওয়ার দিন শেষ
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনে গুগলকে বড় জরিমানা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি