স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও সংরক্ষণ বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৭:১৫আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৮:৪২

ফোনের গ্যালারিতে হঠাৎ অচেনা কারোর ছবি দেখে বিব্রত হয়ে পড়েছেন? এটা হয়তো হোয়াটসঅ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে এটি ঢুকে পড়েছে আপনার ফোনের গ্যালারিতে। অনেক সময় ফোনের মেমোরিও পূর্ণ হয়ে যায় হোয়াটসঅ্যাপ থেকে চলে আসা এসব ছবি বা ভিডিও ফাইলের কারণে। আবার নিজের অজান্তেই অনেক বেশি ইন্টারনেট ডেটাও খরচ হয়ে যায়।অপ্রয়োজনীয় ফাইল বাছাই করা ও ফেলে দেওয়াটাও যথেষ্ট সময়সাপেক্ষ কাজ। খুব সহজেই কিন্তু এই অটো সেইভ হওয়া বা গ্যালারিতে সংরক্ষিত হওয়া থেকে আটকাতে পারেন মিডিয়া ফাইল। সব চ্যাটের জন্য বা নির্দিষ্ট কথোপকথনের জন্য এমন ব্যবস্থা কীভাবে করবেন জেনে নিন। 

যদি গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ মিডিয়া ফাইলগুলো সংরক্ষণ না করতে চান তবে সব চ্যাটের জন্য মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করে দিন। এজন্য হোয়াটসঅ্যাপ খুলে উপরের ডান দিকে তিনটি বিন্দু সিলেক্ট করুন। ড্রপডাউন মেন্যু থেকে সেটিংস নির্বাচন করুন, এরপর চ্যাটে যান। মিডিয়া ভিজিবিলিটি অপশনটি পাবেন এখানে। বন্ধ করে দিন এটি। মিডিয়া দৃশ্যমানতা বন্ধ হয়ে গেলে, ডাউনলোড করা যেকোনো নতুন মিডিয়া ফাইল আপনার ফোনের গ্যালারিতে আর প্রদর্শিত হবে না। 

নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাট বা গ্রুপ থেকে মিডিয়া সংরক্ষণ বন্ধ করতে চাইলে ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ খুলুন প্রথমে। আরও বিকল্পের জন্য উপরের ডান কোণায় তিনটি উল্লম্ব বিন্দুতে চাপুন। ভিউ কন্টাক্টে যান। সেখানেই পাবেন মিডিয়া ভিজিবিলিটি অপশনটি। অপশনটি বন্ধ করে দিন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি