নিজেই নকশা করে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন মার্ক জাকারবার্গ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১৩:৪১আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৩:৪১

স্ত্রীকে উপহার দেওয়ার জন্য নিজেই গাড়ির নকশা করেছেন মার্ক জাকারবার্গ। গাড়িটি তৈরি করেছে বিশ্বখ্যাত মোটারগাড়ি নির্মাতা পোরশে। পোরশের সেই গাড়ি স্ত্রী প্রিসিলা চ্যানকে উপহার দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সেই সঙ্গে নিজের জন্যও একটি পোরশে গাড়ি কিনেছেন মার্ক, তবে সেটির নকশা তার করা নয়। দুটি গাড়ি পেছনে রেখে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ।

স্ত্রীর জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। শুধু মার্ক জাকারবার্গের জন্যই ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়ির নকশা আলাদা হলেও রঙ একই। 

ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ জানান, স্ত্রী প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিলেন। তাই এই ধরনের গাড়ির নকশা করে উপহার দিয়েছেন তিনি। পোরশে ও ওয়েস্ট কোস্ট কাস্টমকে ধন্যবাদও জানান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম