সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনলো গ্রামীণফোন ও আইটেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫১

আইটেল এর সহযোগে উদ্ভাবনী একটি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন এনেছে গ্রামীণফোন। সংযোগের বিষয়টি মাথায় রেখে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যা স্বল্প খরচে স্মার্টফোন কিনতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অনন্য। গ্রামীণফোন আইটেল এ৮০ ডিভাইসটিতে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। যারা সহজলভ্য ও নির্ভরযোগ্য একটি স্মার্টফোন খুঁজছেন এই ডিভাইসটি তাদের জন্য।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে সম্প্রতি জিপিহাউসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য স্মার্টফোনটির সাথে রয়েছে এক্সক্লুসিভ ইন্টারনেট অফার। অফারগুলোর মধ্যে রয়েছে মাইজিপি অ্যাপের মাধ্যমে একবারের জন্য ৭ দিন মেয়াদি ৫ জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়া প্রতি মাসে ৯৯ টাকায় ৭ দিন মেয়াদী ১০ জিবি এবং ২৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি চালু হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত গ্রাহকরা এই দুইটি অফার যতবার খুশি নিতে পারবেন। ৯ হাজার ৯৯০ টাকায় সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি সারা দেশের গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং আইটেল রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘আইটেলের সাথে এই পার্টনারশিপ স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের একাগ্রতার প্রতিফলন। আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে জীবনমান উন্নত করে আমরা নিশ্চিত করতে চাই যেন সবাই ডিজিটাল যুগের রূপান্তরকারী ক্ষমতাকে কাজে লাগাতে পারেন।’

আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের উভয় কোম্পানির একটি সাধারণ লক্ষ্য হচ্ছে গ্রাহকদের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিয়ে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা; আইটেল এ৮০ স্মার্টফোনটির উন্মোচন এরই প্রতিফলন। ব্যবহার উপযোগিতা ও আস্থার দিক থেকে স্মার্টফোনটি একটি নতুন ধারার সূচনা করেছে। ডিভাইসটিতে রয়েছে ৪+১২৮ জিবি মেমরি যা এই দামের মধ্যে সেরা, আইপি-৫৪ রেটেড পানি ও ধূলা প্রতিরোধক এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। গ্রামীণফোনের বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য এমন একটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম