দেশজুড়ে গ্রামীণফোনের ১ নম্বর এক্সপ্রেস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৭

সরাসরি গ্রাহকদের কাছে নিজেদের সেরা সেবাটি পৌঁছে দিতে ১ নম্বর এক্সপ্রেস নামের ক্যাম্পেইন শুরু করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। দেশব্যাপী অন-গ্রাউন্ড ও অনলাইনে এই ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে। 

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানের উপস্থিতিতে সম্প্রতি রাজধানীর জিপি হাউজে ১ নম্বর  এক্সপ্রেস বাসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘একের মধ্যেই অনেক’ শীর্ষক নতুন থিম সং উম্মোচন করে গ্রামীণফোন। গানটি পরিবেশন করেন সংগীতশিল্পী প্রীতম হাসান।

গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে দেশজুড়ে চলবে এই  ক্যাম্পেইন। এই অ্যাক্টিভেশনের মাধ্যমে দেশব্যাপী শত শত স্থানে গ্রামীণফোনের নেটওয়ার্কের শক্তি ও সুবিধা তুলে ধরতে ইন্টারেক্টিভ ও আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করবে কোম্পানিটি। ক্যাম্পেইনের মাধ্যমে নিজের সুবিধামত মাইজিপিতে ডেটা অফার থেকে শুরু করে নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) অভিজ্ঞতা, হাই-স্পিড ও লো-পিং গেমিং, কাস্টমাইজড ফ্লেক্সিপ্ল্যান প্যাকেজসহ উপভোগ করতে পারবেন গ্রাহকরা। 

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, 'গ্রাহকদের সুবিধার্থে প্রতিনিয়ত নানা সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমরা। ১ নম্বর এক্সপ্রেস ক্যাম্পেইনটি আমাদের সেই সম্পর্কেরই উদযাপন, যেখানে সরাসরি দেশের আনাচে-কানাচে গ্রাহকদের নিকট গ্রামীণফোনের সেবা পৌঁছে দিতে পারবো আমরা। আমরা চাই গ্রাহকরা আমাদের নেটওয়ার্কের পূর্ণ সক্ষমতা উপভোগ করুক, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হোক এবং তাদের হাতে পৌঁছে যাক সেরা টেলিকম সেবা যেমনটি তারা চান।' 

অংশগ্রহণকারীদের অনন্য অভিজ্ঞতা দিতে ক্যাম্পেইনটিতে থাকবে আকর্ষণীয় সব ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম। গ্রাহকরা তাদের বৈচিত্র্যময় চাহিদার সাথে মিল রেখে গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন। ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে লাইভ মিউজিক পারফরম্যান্স, মিনি কনসার্ট, ইমার্সিভ গেমিং জোন ও মজার কুইজ প্রতিযোগিতা। এছাড়া গ্রামীণফোনের লোগোযুক্ত টিশার্ট, রিস্ট-ব্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডেড মার্চেন্ডাইজের পাশাপাশি বিশেষ ডাটা বা বিনোদনমূলক প্লেপ্যাকস অফার উপভোগ করতে পারবেন অংশগ্রহণকারীরা। নির্ধারিত স্থান থেকে নাম্বার ওয়ান সিম প্ল্যান, জিপিফাই ও আলোর মত সেবাগুলো ক্রয় করা যাবে। চমক হিসেবে তারকাদের সঙ্গে বাসে উঠার সুবর্ণ সুযোগ পাবেন দর্শনার্থীরা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম