গ্রাহকদের জন্য সহজ স্বাস্থ্যসেবা আনলো গ্রামীণফোন ও সুখী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ মে ২০২৫, ০৯:১৬আপডেট : ২২ মে ২০২৫, ০৯:১৬

দেশব্যাপী গ্রাহকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনের সাথে একটি চুক্তি সই করেছে গ্রামীণফোন। এর ফলে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ও সুবিধাজনক উপায়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি এ বিষয়ক চুক্তিতে সই করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটস এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস’র সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী। চুক্তির আওতায় একাধিক প্যাকেজের মাধ্যমে সুখী প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। ফলে সহজে ও নির্বিঘ্নে এবং যে কোন সময় ও যেকোন স্থান থেকে স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করতে পারবেন তারা। পাশাপাশি মোবাইল ফোনের ব্যালেন্স থেকেই চিকিৎসকদের পরামর্শ ও অন্যান্য সেবার মূল্য পরিশোধ কার যাবে। সেবাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগগিরই গ্রামীণফোনের ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে পাওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের চিফ টেকনোলজি অ্যান্ড বিজনেস অফিসার মো. সোলাইমুন রাসেল, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হাসিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, 'গ্রামীণফোন সবসময়ই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সংকল্পবদ্ধ। সুখীর মতো উদ্ভাবনী প্ল্যাটফর্মের সঙ্গে কাজের মাধ্যমে সেই সেবাকে আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা।'

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড.আহমদ আরমান সিদ্দিকী বলেন, 'গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও কার্যকর সমাধান দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুখী। আমাদের বিশ্বাস, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের বিশাল গ্রাহকগোষ্ঠীসহ দেশের বিস্তৃত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব আমরা।' 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম