এনক্রিপশন, ভিডিও-অডিও কলের সুবিধাসহ এক্সে চ্যাটিং চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৮:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৮:২৮

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূ্র্বের টুইটার) অবশেষে তাদের বহু প্রতিশ্রুত মেসেজিং প্ল্যাটফর্ম  ‘চ্যাট’ উন্মোচন করেছে। পুরোনো সরাসরি মেসেজ ব্যবস্থার জায়গায় এখন আরও আধুনিক ও সমৃদ্ধ ফিচার থাকছে। নতুন এই আপডেটে যুক্ত হয়েছে ভয়েস ও ভিডিও কলিং, ফাইল শেয়ারিং, আগে পাঠানো মেসেজ সম্পাদনা ও মুছে ফেলার সুবিধা, এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনসহ গোপনীয়তাকেন্দ্রিক বেশ কিছু ফিচার। এছাড়াও রয়েছে স্ক্রিনশট নোটিফিকেশন।

এক্স জানিয়েছে, আপাতত আইওএস এবং ওয়েব প্ল্যাটফর্মে চ্যাট চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েডে ফিচারটি খুব শিগগিরই আসবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ভয়েস মেমো পাঠানোর সুবিধা যোগ করার কাজও চলছে।

গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি নতুন চ্যাট ফিচার নিয়ে ইঙ্গিত দিয়ে আসছিল। এ বছরের শুরুতে এক্স সীমিত আকারে এনক্রিপ্টেড মেসেজিং চালু করলেও মে মাসে অজানা কিছু সমস্যার কারণে তা স্থগিত করে। এখন নতুন আপডেটে আগের সীমাবদ্ধতা দূর হয়েছে বলে জানানো হয়েছে।

এক্স –এর হেল্প সেন্টারের তথ্যে বলা হয়েছে, এখন থেকে গ্রুপ মেসেজ, মিডিয়া ও এনক্রিপশনের আওতায় আসবে। তবে প্রাপকের তথ্যসহ কিছু মেটাডেটা এনক্রিপ্ট হবে না।

তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে এক্স। তারা জানায়, এখনও ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ ঠেকানোর সুরক্ষা তারা দিচ্ছে না। অর্থাৎ কোনও কারণে—হোক তা প্রতিষ্ঠানের ভেতরের কেউ বা আইনি বাধ্যবাধকতা—এনক্রিপ্টেড চ্যাটে হস্তক্ষেপ করা হলে, ব্যবহারকারী তা টেরও পাবেন না।

/ইএইচ/
সম্পর্কিত
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক