নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ারিংয়ে ধরা পড়ছেন? ৫টি সমাধান জেনে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ১৪:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৪:১৮

নতুন সাবস্ক্রাইবার বাড়ানো ও আয়ের গতি শক্তিশালী করতে নেটফ্লিক্স কঠোর হয়ে উঠেছে পাসওয়ার্ড শেয়ারিংয়ের ক্ষেত্রে। একই পথে হাঁটছে ডিজনি প্লাস, হুলু এবং এইচবিও ম্যাক্স–যারা এখন ঘরের বাইরের ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ফি আরোপ করছে। দাম বাড়তে থাকায় বহু ব্যবহারকারী যেখানে সাবস্ক্রিপশন বাতিলের কথা ভাবছেন, সেখানে কেউ কেউ শেষ চেষ্টা হিসেবে কিছু বিকল্প উপায়ও খুঁজছেন।

কীভাবে কাজ করছে নতুন নিয়ম?

নেটফ্লিক্স এখন ‘নেটফ্লিক্স হাউজহোল্ড’ ব্যবস্থার মাধ্যমে নির্ধারণ করছে কোন ডিভাইসগুলো একই পরিবারভুক্ত। মূলত যেই টিভিতে সবচেয়ে বেশি দেখা হয়, তার ইন্টারনেট নেটওয়ার্ককে ভিত্তি ধরে আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং কার্যকলাপ বিশ্লেষণ করে উজহোল্ড নির্ধারণ করা হয়।  ডিজনি প্লাস এবং এচবিও ম্যাক্সও একই রকম পদ্ধতি অনুসরণ করছে।

এতে একই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোকে উজহোল্ড ধরা হলেও অতিরিক্ত ডিভাইস বা ব্যবহারকারী নিজে থেকে যোগ করা যায় না। তবে কিছু বিকল্প কৌশল রয়েছে, যা কিছু ক্ষেত্রে কাজে দিতে পারে।

১. অতিরিক্ত ইউজার কিনে নিন (অফিশিয়াল উপায়)

পাসওয়ার্ড শেয়ার করতে চাইলে সবচেয়ে নিরাপদ উপায় হলো ‘এক্সট্রা মেম্বার’ যোগ করা। নেটফ্লিক্সে স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্ল্যানে এটি করা যায়। খরচ পড়বে বিজ্ঞাপনসহ মাসে  ৬.৯৯ ডলার, বিজ্ঞাপন ছাড়া ৮.৯৯ ডলার।

স্ট্যান্ডার্ড প্ল্যানে ১ জন, প্রিমিয়াস-এ সর্বোচ্চ ২ জন যোগ করা যায়। ডিজনি প্লাস ও এচবিও ম্যাক্সও একই ধরনের ফি নির্ধারণ করেছে।

২. ভ্রমণে থাকলে অ্যাক্সেস কোড শেয়ার করুন

ভিন্ন নেটওয়ার্ক থেকে লগ-ইন করলে নিটফ্লিব্স বা ডিজনি প্লাস আপনাকে হাউজহোল্ড-এর বাইরে হিসেবে দেখাবে। তবে ‘ভ্রমণে আছি’ বিকল্প বেছে নিলে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে একটি কোড যাবে।

অ্যাকাউন্ট হোল্ডার কোডটি যাকে দরকার তাকে পাঠিয়ে দিলে সে সহজেই লগ-ইন করতে পারে। এটি অনেকটা দুই ধাপের নিরাপত্তা যাচাইয়ের মতো কাজ করে।

৩. ভেরিফিকেশন ইমেইল অটো-ফরোয়ার্ড করুন

কোডের মেয়াদ কয়েক মিনিট হওয়ায় তা পাঠাতে দেরি হলে সমস্যা হয়। এ জন্য জিমেইলে একটি নির্দিষ্ট ইমেইল ফিল্টার ও ফরোয়ার্ডিং সেটআপ করে শুধুমাত্র নেটফ্লিক্সের ভেরিফিকেশন মেইল স্বয়ংক্রিয়ভাবে অন্যজনের ঠিকানায় পাঠানো যায়।

নেটিফ্লিক্স সাধারণত [email protected]  ঠিকানা থেকে কোড পাঠায়। ফিল্টার তৈরি করে শুধু ওই মেইলগুলো ফরোয়ার্ড করা সম্ভব।

৪. নর্ডভিপিএন মেশনেট দিয়ে ট্র্যাফিক রুট করুন

সাধারণ ভিপিএন কাজ না করলেও নর্ডভিপিএন-এর মেশনেট ফিচার হাউজহোল্ড এড়ানোর এক বিশেষ পদ্ধতি দিতে পারে। মেশনেট একাধিক ডিভাইসকে একই নেটওয়ার্কের অংশ হিসেবে দেখাতে পারে—যেমন আপনার বাবা-মায়ের বাড়ির টেলিভিশনটিকেও নিজের হাউজলোল্ড-এর অংশ হিসেবে দেখানো। এটি সেটআপ করতে নর্ডভিপিএন অ্যাপ ইনস্টল করে মেশনেট চালু করলেই হয়।

৫. অ্যাকাউন্ট হোল্ডারের ওয়াইফাই থেকে একবার লগ-ইন করুন

লাইফহ্যাকার’র মতে, সবচেয়ে সহজ উপায় হলো– একবার অ্যাকাউন্ট হোল্ডারের বাসার ওয়াইফাইতে সংযোগ দিয়ে লগ-ইন করা। এরপর নিজের বাসায় গিয়ে একই ডিভাইস ব্যবহার করলে নেটফ্লিক্স ধরে নেয় আপনি হাউজহোল্ড-এর সদস্য, শুধু বাইরে সময় কাটাচ্ছেন। তবে নিয়মিত বিরতিতে আবার অ্যাকাউন্ট হোল্ডারের বাসা থেকে লগ-ইন করতে হতে পারে।

নেটফ্লিক্স ও অন্যান্য প্ল্যাটফর্মের নতুন নীতি ব্যবহারকারী নিয়ন্ত্রণকে কঠোর করেছে। অফিসিয়াল উপায়ে সাবস্ক্রিপশন বাড়ানোই নিরাপদ, তবু যারা বাড়তি সুবিধা নিতে চান —তাদের জন্য এখনও কয়েকটি সীমাবদ্ধ উপায় রয়ে গেছে। তবে সতর্ক থাকা জরুরি।

/ইএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম