ফেসবুকে নির্বাচন ও ভোটিং নোটিফিকেশন চালু–বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯

ফেসবুক ব্যবহারকারীদের অনেকের নিউজফিডে ও নোটিফিকেশনে সম্প্রতি ভোট ও নির্বাচন সংক্রান্ত বার্তা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও এটি ফেসবুকের একটি বৈশ্বিক ফিচারের অংশ।

ফেসবুকের হেল্প সেন্টারে দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের অনেক দেশের ব্যবহারকারীদের জন্য ভোট ও নির্বাচন সংক্রান্ত নোটিফিকেশন পাঠায় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ভোটার নিবন্ধন, ভোটের তারিখ এবং কীভাবে ভোট দিতে হবে—এসব বিষয়ে তথ্য ও স্মরণ করিয়ে দেওয়া হয়।

ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এসব নির্বাচন ও ভোটিং সংক্রান্ত নোটিফিকেশন নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য ফেসবুকের নোটিফিকেশন সেটিংসের ‘ভোটিং রিমাইন্ডার’ অপশনে গিয়ে প্রয়োজন অনুযায়ী নোটিফিকেশন চালু বা বন্ধ করা যাবে।

ভোটিং রিমাইন্ডার বন্ধ করে দিলে ফেসবুক থেকে ভোটার নিবন্ধন, ভোট দেওয়ার নির্দেশনা বা নির্বাচনসংক্রান্ত কোনও নোটিফিকেশন আর দেখা যাবে না। তবে ব্যবহারকারী চাইলে পরবর্তীতে আবার সেটিংস পরিবর্তন করে এগুলো চালু করতে পারবেন।

যেভাবে ভোটিং ও নির্বাচন নোটিফিকেশন চালু বা বন্ধ করবেন

ফেসবুকের নির্দেশনা অনুযায়ী—

১। ফেসবুকের ডান পাশে উপরের কোণে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে

২। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করে ‘সেটিংস’ -এ যেতে হবে

৩। বাম পাশের মেনু থেকে নোটিফিকেশনস-এ ক্লিক করতে হবে

৪। নিচে স্ক্রল করে ‘ভোটিং রিমাইন্ডারস’ অপশনটি নির্বাচন করতে হবে

৫। সেখানে থাকা ড্রপডাউন মেনু থেকে ‘অন’ অথবা ‘অফ’ নির্বাচন করা যাবে

যেসব অঞ্চলে প্রযোজ্য, সেখানে ‘লোকাল ভোটিং অ্যালার্টস’  অপশনও চালু বা বন্ধ করা যাবে

এছাড়া ভোটিং রিমাইন্ডার অপশনের নিচে ব্যবহারকারীদের ঠিকানা যুক্ত করার সুযোগ থাকতে পারে। ঠিকানা দিলে স্থানীয় পর্যায়ের ভোটসংক্রান্ত আরও নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তবে ঠিকানা দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক এবং এই তথ্য অন্য কোনও ফেসবুক ব্যবহারকারীর কাছে প্রদর্শন করা হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক আরও জানায়, নির্বাচনসংক্রান্ত তথ্য দেখানোর ক্ষেত্রে অবস্থানসংক্রান্ত তথ্য কীভাবে ব্যবহার করা হয়, সে বিষয়ে আলাদা ব্যাখ্যা তাদের সহায়তা কেন্দ্রে দেওয়া আছে।

ইএইচ
সম্পর্কিত
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ