বুড়ো হতে কেমন লাগে, বোঝাবে প্রযুক্তি!

আশিকুর রহমান চৌধুরী
১০ এপ্রিল ২০১৬, ২০:৩৫আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২০:৩৫

অভিজ্ঞতা অর্জনের সেই স্যুট

বুড়ো হতে কে চায়! তারপরও হতেই হয়। তবে বুড়ো বয়সে কীভাবে চলাফেরা করবেন সেই অনুভূতি পেতে পারেন যুবক থাকতেই। এমনই এক হাই-টেক স্যুট আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাপ্লাইড মাইন্ডস-এর সহ-প্রতিষ্ঠাতা এবং উদ্ভাবক ব্রান ফেরেন।

স্যুটটি পরলে সঙ্গে সঙ্গে নিজেকে মনে হবে আশি বছরের একজন বুড়ো। তিনি বলেন এই স্যুটটি তৈরি করার একটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে তরুণদের অনুপ্রাণিত করা যাতে তারা বুড়োদের কষ্ট অনুভব করতে পারে এবং তাদের যত্ন নেয়।

এখন কথা হল এই স্যুটটি পরলে কেন নিজেকে বুড়ো মনে হবে? প্রথমত স্যুটটিতে বিভিন্ন জয়েন্টের জায়গায় এমন সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে চলাফেরা করার সময় আপনি হাঁটু ও কব্জিতে ব্যাথা অনুভব করবেন। একটি চশমা আছে যেটা পরলে আপনি চোখে ঝাপসা দেখবেন। একটি হেডফোন আছে যার কারণে আপনি কানেও কম শুনবেন। এটা আপনার হৃদস্পন্দনও বাড়িয়ে দেবে। মাংশপেশীতেও বাড়তি চাপ প্রয়োগ করবে। মোটকথা বুড়োদের যা যা সমস্যা সবই দেবে এই স্যুট।  

গত ১ এপ্রিল শুক্রবার জনসাধারণের অভিজ্ঞতার জন্য এই স্যুটের প্রদর্শনী শুরু হয়। নিউজার্সি সিটি লিবার্টি বিজ্ঞান কেন্দ্র প্রর্দশনীটি হয়। এই বুড়ো হওয়া অভিজ্ঞতার স্যুটটির নাম দেওয়া হয় জেনওর্থ আর৭০আই।

সূত্র: টাইম

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’