গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? বিনামূল্যে জায়গা খালি করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ২০:৫৭ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২১:০৬

প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে পাওয়া ১৫ গিগাবাইট স্টোরেজ শুধু গুগল ড্রাইভের জন্য নয়, একই জায়গা ব্যবহার করে জিমেইল ও ফটোজ-ও। ফলে ব্যবহারকারীর অজান্তেই খুব অল্প সময়েই এই সীমিত স্টোরেজ শেষ হয়ে যায়। জায়গা শেষ হয়ে গেলে নতুন জিমেইল আসা বন্ধ হয়ে যাওয়া, ড্রাইভে নতুন ফাইল আপলোড বা সিঙ্ক বন্ধ হয়ে যাওয়া এবং ফটোজে নতুন ছবি বা ভিডিওর ব্যাকআপও স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই অতিরিক্ত অর্থ ব্যয় না করে উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ খালি করা সম্ভব।

বড় ফাইলগুলো আগে শনাক্ত করুন

স্টোরেজ খালি করার সবচেয়ে কার্যকর উপায় হলো বড় ফাইলগুলো খুঁজে বের করে, অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলা। গুগল ড্রাইভ অ্যাপে গিয়ে (=) বাম পাশের স্টোরেজ অপশনে গেলে অথবা drive.google.com/drive/quota লিংকে প্রবেশ করলে সব ফাইলগুলো আকারের অধঃক্রমে সাজানো অবস্থায় দেখা যাবে। পুরোনো ভিডিও, ফাইল, সফটওয়্যার ইনস্টলার বা অপ্রয়োজনীয় ডকুমেন্ট মুছে ফেললেই দ্রুত অনেকটা জায়গা খালি করা যায়। ফাইল মুছে ফেলার পর অবশ্যই ট্র্যাশ ফোল্ডারে গিয়ে সেটিও খালি করতে হবে, কারণ সেখানে থাকা ফাইলও স্টোরেজ ব্যবহার করে থাকে।

বড় অ্যাটাচমেন্টযুক্ত ইমেইলগুলো মুছে ফেলুন

বছরের পর বছর ধরে জমে থাকা অসংখ্য অ্যাটাচমেন্টযুক্ত ইমেইলও অনেক স্টোরেজ দখল করে। জি-মেইলের সার্চ বক্সে has larger: 10M লিখে সার্চ দিলে ১০ মেগাবাইটের বেশি সাইজের অ্যাটাচমেন্ট সহ ইমেইলগুলো একসঙ্গে দেখা যাবে। অপ্রয়োজনীয় ইমেইল মুছে ফেলার পাশাপাশি ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডারও খালি করে দিতে হবে, কারণ এসব ফোল্ডারের ফাইলও স্টোরেজের অংশ হিসেবে গণনা করা হয়।

গুগল ফটোজ-এর স্টোরেজ ব্যবস্থাপনা কাজে লাগান

ক্যামেরা প্রেমীদের স্টোরেজের সবচেয়ে বড় অংশ দখল করে থাকে গুগল ফটোজ। গুগল ফটোজ অ্যাপ বা ওয়েব সংস্করণের সেটিংস থেকে 'স্টোরেজ সেভার' চালু করলে ভবিষ্যতে আপলোড হওয়া ছবি ও ভিডিও কম জায়গা ব্যবহার করবে। পাশাপাশি ম্যানেজ স্টোরেজ অপশনে প্রবেশ করলে বড় ভিডিও, ঝাপসা ছবি, স্ক্রিনশট এবং অন্যান্য অপ্রয়োজনীয় কনটেন্ট আলাদাভাবে দেখানো হয়। সেখান থেকে প্রয়োজনহীন ফাইল বেছে মুছে ফেললে স্টোরেজের একটি বড় অংশ ফাঁকা হয়।

কোন সেবা কত জায়গা ব্যবহার করছে, আগে তা জেনে নিন

অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না ড্রাইভ, জিমেইল নাকি ফটোজ-গুগলের কোন সেবাটি সবচেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করছে। এক্ষেত্রে one.google.com/storage পেজে গেলে তিনটি সেবার স্টোরেজ ব্যবহারের বিস্তারিত তথ্য আলাদাভাবে দেখা যায়। একই পেজের ক্লিন-আপ স্টোরেজ অপশনে গিয়ে সাজেস্টেড ফাইলগুলো মুছে ফেলা যায়।

পুরোনো ডিভাইস ব্যাকআপও পরীক্ষা করুন

অনেক ব্যবহারকারী ফোন পরিবর্তনের পরও পুরোনো ডিভাইসের ব্যাকআপ ফাইল গুগল ড্রাইভেই রেখে দেন, যা দীর্ঘদিন ধরে অযথাই স্টোরেজ দখল করে থাকে। গুগল ড্রাইভের স্টোরেজ অপশনে গিয়ে 'ব্যাকাপস' নির্বাচন করলে সংরক্ষিত সব ব্যাকআপ দেখা যাবে। যেসব ডিভাইস আর ব্যবহার করা হয় না বা যেসব ব্যাকআপের প্রয়োজন নেই, সেগুলো মুছে দিলে অতিরিক্ত কিছু স্টোরেজ সহজেই ফিরে পাওয়া সম্ভব।

/এম/
সম্পর্কিত
১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রফতানি বাণিজ্যে নতুন গতি
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বশেষ খবর
নদী, বন আর ডলফিনের দেশ ঢাংমারী
নদী, বন আর ডলফিনের দেশ ঢাংমারী
বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আজ পঞ্চম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আজ পঞ্চম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
বয়লার মুরগির দেশি স্বাদ
বয়লার মুরগির দেশি স্বাদ
আজ অষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা
আজ অষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে