গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়

প্রযুক্তি ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ০৮:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩০

প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে পাওয়া ১৫ গিগাবাইট স্টোরেজ শুধু গুগল ড্রাইভের জন্য নয়, একই জায়গা ব্যবহার করে জিমেইল ও ফটোজ-ও। ফলে ব্যবহারকারীর অজান্তেই খুব অল্প সময়েই এই সীমিত স্টোরেজ শেষ হয়ে যায়। জায়গা শেষ হয়ে গেলে নতুন জিমেইল আসা বন্ধ হয়ে যাওয়া, ড্রাইভে নতুন ফাইল আপলোড বা সিঙ্ক বন্ধ হয়ে যাওয়া এবং ফটোজে নতুন ছবি বা ভিডিওর ব্যাকআপও স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই অতিরিক্ত অর্থ ব্যয় না করে উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ খালি করা সম্ভব।

বড় ফাইলগুলো আগে শনাক্ত করুন

স্টোরেজ খালি করার সবচেয়ে কার্যকর উপায় হলো বড় ফাইলগুলো খুঁজে বের করে, অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলা। গুগল ড্রাইভ অ্যাপে গিয়ে (≡) বাম পাশের স্টোরেজ অপশনে গেলে অথবা drive.google.com/drive/quota লিংকে প্রবেশ করলে সব ফাইলগুলো আকারের অধঃক্রমে সাজানো অবস্থায় দেখা যাবে। পুরোনো ভিডিও, ফাইল, সফটওয়্যার ইনস্টলার বা অপ্রয়োজনীয় ডকুমেন্ট মুছে ফেললেই দ্রুত অনেকটা জায়গা খালি করা যায়। ফাইল মুছে ফেলার পর অবশ্যই ট্র্যাশ ফোল্ডারে গিয়ে সেটিও খালি করতে হবে, কারণ সেখানে থাকা ফাইলও স্টোরেজ ব্যবহার করে থাকে।

কোন সেবা কত জায়গা ব্যবহার করছে, তা জেনে নিন

অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না ড্রাইভ, জিমেইল নাকি ফটোজ—গুগলের কোন সেবাটি সবচেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করছে। এক্ষেত্রে one.google.com/storage পেজে গেলে তিনটি সেবার স্টোরেজ ব্যবহারের বিস্তারিত তথ্য আলাদাভাবে দেখা যায়। একই পেজের ক্লিন-আপ স্টোরেজ অপশনে গিয়ে সাজেস্টেড ফাইলগুলো মুছে ফেলা যায়। 

বড় অ্যাটাচমেন্টযুক্ত ই-মেইলগুলো মুছে ফেলুন

বছরের পর বছর ধরে জমে থাকা অসংখ্য অ্যাটাচমেন্টযুক্ত ইমেইলও অনেক স্টোরেজ দখল করে। জি-মেইলের সার্চ বক্সে has larger:10M লিখে সার্চ দিলে ১০ মেগাবাইটের বেশি সাইজের অ্যাটাচমেন্ট সহ ইমেইলগুলো একসঙ্গে দেখা যাবে। অপ্রয়োজনীয় ইমেইল মুছে ফেলার পাশাপাশি ট্র্যাশ ও স্প্যাম ফোল্ডারও খালি করে দিতে হবে, কারণ এসব ফোল্ডারের ফাইলও স্টোরেজের অংশ হিসেবে গণনা করা হয়। 

গুগল ফটোজ-এর স্টোরেজ ব্যবস্থাপনা কাজে লাগান

ক্যামেরা প্রেমীদের স্টোরেজের সবচেয়ে বড় অংশ দখল করে থাকে গুগল ফটোজ। গুগল ফটোজ অ্যাপ বা ওয়েব সংস্করণের সেটিংস থেকে ‘স্টোরেজ সেভার’ চালু করলে ভবিষ্যতে আপলোড হওয়া ছবি ও ভিডিও কম জায়গা ব্যবহার করবে। পাশাপাশি ম্যানেজ স্টোরেজ অপশনে প্রবেশ করলে বড় ভিডিও, ঝাপসা ছবি, স্ক্রিনশট এবং অন্যান্য অপ্রয়োজনীয় কনটেন্ট আলাদাভাবে দেখানো হয়। সেখান থেকে প্রয়োজনহীন ফাইল বেছে মুছে ফেললে স্টোরেজের একটি বড় অংশ ফাঁকা হয়।

পুরোনো ডিভাইস ব্যাকআপও পরীক্ষা করুন

অনেক ব্যবহারকারী ফোন পরিবর্তনের পরও পুরোনো ডিভাইসের ব্যাকআপ ফাইল গুগল ড্রাইভেই রেখে দেন, যা দীর্ঘদিন ধরে অযথাই স্টোরেজ দখল করে থাকে। গুগল ড্রাইভের স্টোরেজ অপশনে গিয়ে ‘ব্যাকাপস’ নির্বাচন করলে সংরক্ষিত সব ব্যাকআপ দেখা যাবে। যেসব ডিভাইস আর ব্যবহার করা হয় না বা যেসব ব্যাকআপের প্রয়োজন নেই, সেগুলো মুছে দিলে অতিরিক্ত কিছু স্টোরেজ সহজেই ফিরে পাওয়া সম্ভব।

/ইউএস/
সম্পর্কিত
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
কিশোরদের দিয়ে খুন করিয়ে ইউরোপ কাঁপাচ্ছে যে চক্র
গুগল সার্চ ট্রাফিকে ধস, কারণ কী
সর্বশেষ খবর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি হাসপাতালের জেনারেটর অচল, বিদ্যুৎ চলে গেলেই অপারেশনসহ জরুরি সেবা বন্ধ
সরকারি হাসপাতালের জেনারেটর অচল, বিদ্যুৎ চলে গেলেই অপারেশনসহ জরুরি সেবা বন্ধ
ফিফা সভাপতির বিরুদ্ধে ইউরোপের অবস্থানে বড় ভূমিকা দুই নারীর
ফিফা সভাপতির বিরুদ্ধে ইউরোপের অবস্থানে বড় ভূমিকা দুই নারীর
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা