ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ১০:৩৫ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৩৫

যখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সক্ষমতা ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই চ্যাটজিপিটির ‘ফ্রি’ ও ‘গো’ প্ল্যানের ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাট বা প্রম্পটিং এর সুবিধা পাবেন। একই সঙ্গে এই দুই প্ল্যানে যুক্ত হচ্ছে নতুন ‘থিংক’ বাটন এবং ডিফল্ট এআই মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা।

ওপেনএআই-এর তথ্যমতে, আনলিমিটেড সুবিধাটি শুধু টেক্সটভিত্তিক কথোপকথনের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ ব্যবহারকারীরা যত খুশি টেক্সট প্রম্পট পাঠাতে পারবেন, আগের মতো কোন ফ্রি লিমিট থাকবেনা। তবে ছবি, ফাইল আপলোড, ভয়েস এবং অন্যান্য মাল্টিমিডিয়া ফিচারের ক্ষেত্রে বিদ্যমান ব্যবহারসীমা বহাল থাকবে। 

‘ফ্রি’ এবং ‘গো’ প্ল্যানের ব্যবহারকারীরা চলতি সপ্তাহ থেকেই জিপিটি-৫.৬ লুনা মডেলটি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহে চালু হবে আনলিমিটেড টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন। থিংক অপশনটির মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরও গভীরভাবে বিশ্লেষণ করার নির্দেশনা দিতে পারবে, যা বিশেষ করে প্রোগ্রামিং, ডিবাগিং, গাণিতিক সমস্যা সমাধানে এবং বহু ধাপের যুক্তিনির্ভর সমস্যায় কার্যকর হবে।

একই ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, ‘প্লাস’ ও ‘প্রো’ সেবার গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সোল-এর আপডেটেড সংস্করণ ইতোমধ্যেই উন্মুক্ত করা হয়েছে। পাশাপাশি তারা পাচ্ছেন নতুন থিংকিং স্লাইডার, যার মাধ্যমে উত্তর তৈরির আগে চ্যাটজিপিটি কতটা সময় ও যুক্তি-বিশ্লেষণের জন্য কতটা কম্পিউটিং শক্তি ব্যয় করবে, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওপেনএআই-এর অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, নতুন জিপিটি-৫.৬ লুনা মডেলে বাস্তবভিত্তিক ভুল ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সোল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে। পাশাপাশি তারিখ, সংখ্যা, নীতিমালা, নির্দিষ্ট উৎসভিত্তিক তথ্য এবং জটিল নির্দেশনা অনুসরণেও মডেলগুলোর নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, নতুন আপডেটগুলো চ্যাটজিপিটির বিনামূল্যে ব্যবহারযোগ্য সংস্করণকে আগের তুলনায় আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করে তুলবে।

/ইউএস/
সম্পর্কিত
এআইয়ের প্রতি ‘নিষ্ঠুর’ আচরণ নিষিদ্ধ করলো অ্যানথ্রপিক!
মানুষের মস্তিষ্ক স্ক্যান করে ছবি আঁকতে পারে এআই!
ছবি দেখেই অবস্থান শনাক্ত করতে পারে এআই, সতর্ক থাকবেন যেভাবে
সর্বশেষ খবর
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘বেআইনি’, তদন্ত দাবি শিক্ষক নেটওয়ার্কের
ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘বেআইনি’, তদন্ত দাবি শিক্ষক নেটওয়ার্কের
আকাশে চক্কর দিয়ে ঢাকায় বিমানের জরুরি অবতরণ, রানওয়ে বন্ধ আধা ঘণ্টা
আকাশে চক্কর দিয়ে ঢাকায় বিমানের জরুরি অবতরণ, রানওয়ে বন্ধ আধা ঘণ্টা
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ