গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা

প্রযুক্তি ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৬

গত ৯ সেপ্টেম্বর অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন উন্মোচনের পরই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটিকে ইঙ্গিতপূর্ণ ব্যঙ্গ করে নতুন বিজ্ঞাপন প্রকাশ করেছে স্যামসাং। বিজ্ঞাপনটিতে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুকের মতো দেখতে ও একই নামের এক নিউজিল্যান্ডের ব্যক্তিকে দিয়ে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারণা চালাতে দেখা যায়। ১১ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞাপনে অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের ধরনকে ব্যঙ্গাত্মকভাবে অনুকরণ করে দুই প্রতিষ্ঠানের পুরোনো প্রতিদ্বন্দ্বিতাকে আবারও আলোচনায় এনেছে স্যামসাং।

অ্যাপল ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ভাঁজযোগ্য আইফোন ‘আইফোন ডুও’ উন্মোচন করে। বইয়ের মতো ভাঁজ করা ফোনটি বন্ধ অবস্থায় ৫ দশমিক ৪ ইঞ্চি এবং খুললে ৭ দশমিক ৬ ইঞ্চি পর্দা পাওয়া যায়। এর প্রারম্ভিক দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ মার্কিন ডলার। অ্যাপলের এই ঘোষণার প্রেক্ষিতেই স্যামসাংয়ের নতুন বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপনে দেখা যায়, অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সঙ্গে চেহারায় বেশ মিল থাকা এক ব্যক্তি হাতে গ্যালাক্সি জেড ফোল্ড ৮ নিয়ে বসে আছেন। তিনি নিউজিল্যান্ডের পালমারস্টন নর্থ শহরের একজন ব্যবসায়ী। মজার বিষয় হলো, তার প্রকৃত নামও টিম কুক। বিজ্ঞাপনের শুরুতেই তাকে বলতে শোনা যায়, ‘হাই, আমি টিম কুক। পালমি থেকে।’

এরপর হাতে থাকা স্যামসাংয়ের ভাঁজযোগ্য ফোনটির প্রশংসা করে তিনি বলেন, ‘এটি দুই জগতের সেরা সুবিধা একসঙ্গে দেয়।’ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে পরে তিনি আরও বলেন, ‘আমার ব্যবহার করা ফোনগুলোর মধ্যে এটিই সেরা। চাইলে আমার নামে উদ্ধৃত করতে পারেন; পালমারস্টন নর্থের টিম কুক।’

বিজ্ঞাপনটি অ্যাপলের পণ্য উন্মোচনের উপস্থাপনা-পদ্ধতিকে ইঙ্গিতপূর্ণভাবে হুবাহু অনুসরণ করেছে। স্যামসাং ২০১৯ সালেই গ্যালাক্সি ফোল্ডের মাধ্যমে ভাঁজযোগ্য ফোনের বাজারে প্রবেশ করে এবং এরপর এ ধরনের ফোনের একাধিক প্রজন্ম উন্মোচন করেছে। ফলে প্রায় সাত বছর পর অ্যাপল একই ধরনের পণ্য নিয়ে বাজারে আসার পর সেটিকে নিজেদের পুরোনো প্রযুক্তির পুনরাবৃত্তি হিসেবে তুলে ধরতেই বিজ্ঞাপনে ‘ভবিষ্যৎ এসে গেছে’, এমন ধরনের ব্যঙ্গাত্মক বক্তব্য ব্যবহার করেছে স্যামসাং। ফোল্ড সিরিজের ফোনে বহু আগে থেকেই থাকা সুবিধাগুলো নতুন করে উপস্থাপনের মাধ্যমে তুলনামূলক দেরিতে আসা আইফোন ডুওকে কার্যত খোঁচা দিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী স্যামসাং। একই সঙ্গে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহীর সম্প্রতি পরিবর্তন করা ব্যক্তিগত ছবিকেও ব্যঙ্গের অংশ হিসেবে ব্যবহার করেছে স্যামসাং।

অ্যাপলকে এভাবে ব্যঙ্গ করে বিজ্ঞাপন বানানো স্যামসাংয়ের জন্য নতুন নয়। এর আগে আইফোন কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো, আইফোনের নতুন মডেলে একই নকশা এবং হেডফোন সংযোগের মতো বিভিন্ন বিষয় নিয়েও প্রতিষ্ঠানটি এমন ব্যঙ্গাত্মক ধাঁচের প্রচারণা চালিয়েছে। ২০২৪ সালে অ্যাপলের একটি আইপ্যাড বিজ্ঞাপন নিয়ে সমালোচনার পরও স্যামসাং পাল্টা বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এবার অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন বাজারে প্রবেশের মুহূর্তকে কাজে লাগিয়ে গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারণায় সেই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকেই আবার সামনে আনল স্যামসাং।

/ইউএস/
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
সর্বশেষ খবর
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল