গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ২২:০০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২২:০০

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি গানের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সংগীতশিল্পী ও শ্রোতাদের মধ্যে এসব এআই-ভিত্তিক গান নিয়ে স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব মিউজিকে এআই দিয়ে তৈরি বা এআইয়ের উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে, এমন গান চিহ্নিত করতে নতুন লেবেলিং ব্যবস্থা চালু করেছে গুগল। গান তৈরিতে জেনারেটিভ এআইয়ের উল্লেখযোগ্য ব্যবহার থাকলে এখন থেকে প্লেয়ারে বিশেষ লেবেল দেখা যাবে। এর মাধ্যমে গানটির সুর, সংগীতায়োজন বা কণ্ঠ তৈরিতে এআইয়ের ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন শ্রোতারা।

গত ১৪ অক্টোবর ইউটিউব জানায়, নতুন লেবেলটি ইউটিউব মিউজিক অ্যাপে গান প্লে করার পর প্লেয়ার পেজে গানের নামের কাছাকাছি দেখা যাবে। লেবেলে ট্যাপ করলে গান তৈরিতে এআই কীভাবে ব্যবহৃত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। যেসব গানের সুর বা কণ্ঠ জেনারেটিভ এআই মডেলের সাহায্যে তৈরি হয়েছে, সেগুলো এ ব্যবস্থার আওতায় আসবে। তবে গান তৈরির যেকোনও পর্যায়ে এআই ব্যবহার হলেই লেবেল দেখানও হবে, এমন নয়।

এআইয়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কিনা, সেটিই বিবেচনা করা হবে। এমন গানগুলো শনাক্ত করতে সংগীতশিল্পী, গানের প্রকাশক ও রেকর্ড লেবেলের দেওয়া তথ্যের পাশাপাশি নিজেদের শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করবে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ ক্ষেত্রে ইউটিউবে আগে থেকেই অনুসরণ করা লেবেল ব্যবহারের নীতিমালাই প্রয়োগ করা হচ্ছে।

চলতি বছর আগস্টেই এআই দিয়ে তৈরি শিল্পী-পরিচিতি চিহ্নিত করতে এআই পারসোন ব্যাজ চালুর ঘোষণা দেয় আরেকটি জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। বর্তমানে প্ল্যাটফর্মটিতে শিল্পীদের প্রোফাইল, সার্চের ফলাফল ও প্লেলিস্টে এ ব্যাজ দেখা যাচ্ছে। এআইয়ের মাধ্যমে তৈরি শিল্পী-পরিচয় ব্যবহার করে প্রকাশিত সংগীতকে আলাদাভাবে চিহ্নিত করার মাধ্যমে শ্রোতাদের এ বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়াই স্পটিফাইয়ের এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

তবে ইউটিউব মিউজিকের নতুন লেবেলের মাধ্যমে একটি গান তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা ভূমিকা রেখেছে, সে সম্পর্কে ধারণা পাবেন শ্রোতারা। সংগীত সৃষ্টিতে এআইয়ের ব্যবহার বাড়তে থাকায় গান তৈরির প্রক্রিয়ায় এ প্রযুক্তির ভূমিকা সম্পর্কে স্বচ্ছ তথ্য তুলে ধরার প্রয়োজনীয়তাও বাড়ছে। শ্রোতারা যে গান শুনছেন, সে সম্পর্কে তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং এআই এর ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে বুঝতে সহায়তা করাই ইউটিউবের মূল লক্ষ্য বলে জানিয়েছে গুগল।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
বাসাবাড়ির সিসিটিভি এখন যুদ্ধের অস্ত্র: ওয়াল স্ট্রিট জার্নালের চাঞ্চল্যকর তথ্য
সর্বশেষ খবর
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
চীনের কাছে বিদ্যুৎ খাতের প্রকল্পে দ্রুত অর্থায়ন চায় বাংলাদেশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা