এআই খাতের শেয়ারে ধস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ২৩:০০ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ২৩:০০

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ারে ব্যাপক বিক্রির চাপে এশিয়ার শেয়ারবাজারে বড় পতন হয়েছে। উচ্চ সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কায় ডেটা সেন্টার ও এআই-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রায় ৮ শতাংশ পতন হয়েছে। জাপানে সূচকও কমেছে ৫ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতের শেয়ারে টানা বিক্রির চাপ বৈশ্বিক পুঁজিবাজারেও উদ্বেগ ছড়িয়েছে। তবে ইউরোপের বাজারে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল ছিল। বৃহস্পতিবার দিনের শুরুতে ইউরোপের প্রধান শেয়ারসূচকগুলো ০.৩ শতাংশের কম পতনে লেনদেন করছিল। অঞ্চলটিতে প্রযুক্তি খাতের তুলনামূলক ছোট পরিসর, সরকারি বন্ডের মুনাফার হার কমে যাওয়া এবং তেল-গ্যাসের দাম হ্রাস এ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়েছে।

টানা পতনে এশিয়ার বাজার

এআই খাতের উত্থানে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া বাজারগুলোর একটি দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধান চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর কমায় বৃহস্পতিবার কসপি সূচক প্রায় ৮ শতাংশ পড়ে যায়। এ নিয়ে টানা সাত কার্যদিবস সূচকটির পতন হলো। জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে ৫ শতাংশ, যা দেশটির বাজারে টানা ষষ্ঠ দিনের পতন।

সিঙ্গাপুরে স্যাক্সো ব্যাংকের প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা বলেন, এশিয়ার বাজারে বিক্রির চাপ প্রযুক্তি খাতের মৌলিক পরিস্থিতির আকস্মিক অবনতির কারণে নয় বরং মূলধনের ব্যয় নতুন করে মূল্যায়ন করার প্রতিফলন।

তার মতে, এআইয়ের চাহিদা আছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীরা প্রশ্ন তুলছেন না। বরং সুদের হার বেশি থাকা, অস্থির হওয়া এবং আরও বাড়ার সম্ভাবনার মধ্যে এ প্রবৃদ্ধির জন্য কত দাম দেওয়া যুক্তিযুক্ত, তা নিয়ে ভাবছেন তারা।

ওয়াল স্ট্রিটেও পতন

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও পতনের ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়ার তথ্য প্রকাশের পর বুধবার টানা তৃতীয় দিনের মতো কমেছে প্রধান শেয়ারসূচকগুলো।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১.১ শতাংশ। নাসডাক কম্পোজিটের পতন হয়েছে ১.৯ শতাংশ। অন্যদিকে, চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর অনুসরণকারী সূচকটি টানা ষষ্ঠ দিনের মতো কমেছে।

উচ্চ সুদের হারের আশঙ্কায় ওরাকল, কোরউইভসহ ঋণনির্ভর এআই ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারে চাপ তৈরি হয়েছে। জেপি মরগ্যানের বিশ্লেষকেরা এক নোটে বলেছেন, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রাথমিক বিক্রির চাপ তৈরি করলেও দিনের পতনে প্রযুক্তি খাতই ছিল প্রধান চালক। এআই খাতে অর্থায়নের ঝুঁকি ও প্রাথমিক গণপ্রস্তাবের সময়সূচি বিনিয়োগকারীদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে।

রেকর্ড মুনাফা টিএসএমসির

বাজারজুড়ে হতাশার মধ্যেও ব্যতিক্রমী ফল করেছে এআই চিপের অন্যতম বড় সরবরাহকারী টিএসএমসি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৬৯ শতাংশ বেড়ে রেকর্ড ৭৬৩ দশমিক ১ বিলিয়ন তাইওয়ান ডলারে পৌঁছেছে। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। মুনাফার এই অঙ্ক বাজারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

সিঙ্গাপুরে ব্যাংক জুলিয়াস বেয়ারের এশিয়া অঞ্চলের গবেষণা বিভাগের প্রধান মার্ক ম্যাথিউস বলেন, শেয়ারবাজারের পতন নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার মতে, শেয়ারের দাম অতিরিক্ত নয়, মন্দার কোনও লক্ষণ নেই এবং এআই খাতের অধিকাংশ ক্ষেত্রেই সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি।

সুদের হার নিয়ে নতুন উদ্বেগ

বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারি বন্ডের চাহিদা বেড়েছে। বৃহস্পতিবার এশিয়া ও ইউরোপের লেনদেন চলাকালে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হার ১০ বেসিস পয়েন্ট কমেছে। জার্মানির সরকারি বন্ডের মুনাফার হারও এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের বন্ডের মুনাফার হারও কমেছে।

মূল্যস্ফীতির নতুন তথ্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশায় পরিবর্তন এনেছে। একপর্যায়ে চলতি মাসেই সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ ধরে নিয়েছিলেন ব্যবসায়ীরা। পরে সেই ধারণা কিছুটা কমে আসে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর শেষ হতে যাওয়া ফেডারেল রিজার্ভের পরবর্তী দুই দিনের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৭৫ শতাংশ ধরে নিচ্ছেন বাজারের অংশগ্রহণকারীরা। সপ্তাহের শুরুতেও এই সম্ভাবনা প্রায় একই ছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
গান তৈরিতে এআইয়ের ব্যবহার চিহ্নিত করতে ইউটিউবের নতুন উদ্যোগ
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
সর্বশেষ খবর
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
আলোচনায় ফ্যামিলি কার্ডের রাজনৈতিক প্রভাব
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
ঘরে বসেই অনলাইনে জিডি: জেনে নিন আবেদনের সহজ উপায়
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা