দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ অক্টোবর ২০২৬, ১৯:০০ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৯:০০

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে, যাকে একত্রে ‘পিএইচপি২শেল’ বলা হচ্ছে। এ বিষয়ে আজ উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট।

সংস্থাটি জানায়, ত্রুটি দুটির সিভিই আইডি হলো সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯। এর সিভিএসএস স্কোর ৯.২, যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এই ত্রুটি ব্যবহার করে কোনও হ্যাকার কোনও ইউজারনেম বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে।

সার্টের পরামর্শ অনুযায়ী, সমস্যাটি পিএইচপি’র মেমোরি ব্যবস্থাপনায়। মেমোরি শেষ হয়ে গেলে বা মেমোরি মুক্ত হওয়ার পরও পুরোনো রিকোয়েস্টের ডেটা থেকে যাওয়ার সুযোগে আক্রমণকারী বিশেষভাবে তৈরি এইচটিটিপি রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পিএইচপি-এফপিএম এবং অ্যাপাচির মড_পিএইচপি ব্যবহারকারীরা। এছাড়া পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি, লাইটস্পিড, ডকার কন্টেইনার এবং শেয়ার্ড হোস্টিংয়ে চলা সরকারি পোর্টাল, ব্যাংক, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ও লারাভেল ভিত্তিক সব ওয়েবসাইটই ঝুঁকির মুখে রয়েছে।

সতর্কতায় বলা হয়, সফল আক্রমণ হলে পুরো সার্ভারের দখল চলে যাওয়া, ডেটা ও ফাইল চুরি, ডাটাবেসের পাসওয়ার্ড ও এপিআই কি ফাঁস এবং ওয়েবসাইট অচল হয়ে যাওয়ার মতো বড় ক্ষতি হতে পারে। 

সমাধান হিসেবে অবিলম্বে পিএইচপি হালনাগাদ করতে বলেছে সার্ট। নিরাপদ সংস্করণগুলো হলো- ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ এবং ৮.২.৩৫। শুধু ফ্রেমওয়ার্ক নয়, সার্ভারের মূল পিএইচপি রানটাইম হালনাগাদ হয়েছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, যারা এখনই প্যাচ দিতে পারবেন না, তাদের জন্য সাময়িকভাবে সার্ভার ভিপিএন এর পেছনে রাখা, আইপিভিত্তিক অনুমোদন তালিকা করা এবং লগ পর্যবেক্ষণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

তবে সার্ট স্পষ্ট জানিয়েছে, হালনাগাদ করাই একমাত্র স্থায়ী সমাধান।

 

/এসও/আইএএম/
সম্পর্কিত
অবৈধ মোবাইল ও রাজস্ব ফাঁকি বন্ধে চালু হচ্ছে এনইআইআর
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের
সর্বশেষ খবর
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য: সেই যুবক ও তার পরিবার সম্পর্কে যা জানা যাচ্ছে
একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য: সেই যুবক ও তার পরিবার সম্পর্কে যা জানা যাচ্ছে
ট্রাম্প যেখানে চুক্তি দেখছেন, পুতিন সেখানে দেখছেন রাশিয়ার বিজয়
ট্রাম্প যেখানে চুক্তি দেখছেন, পুতিন সেখানে দেখছেন রাশিয়ার বিজয়
বট ও গুপ্ত বিএনপিতেও আছে: মীর শাহে আলম
বট ও গুপ্ত বিএনপিতেও আছে: মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’