বাংলা গেম ‘থাপ্পড়ম্যান’: দোষী হলে থাপ্পড়, নিরীহ হলে ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৬, ২০:২৬ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২০:২৬

ঢাকার এনিমেটর ও এনিমেশনবিডি স্টুডিওর সহপ্রতিষ্ঠাতা শোয়েব মোহাম্মদ নিয়ে এসেছেন থাপ্পড়ম্যান, একটি ফ্রি ব্যঙ্গাত্মক গেম, যা playthapporman.com— এ গিয়ে যে কেউ মোবাইল বা কম্পিউটারে খেলতে পারবেন।

খেলোয়াড় এখানে জিম-প্রেমী এক রাস্তার নায়ক— থাপ্পড়ম্যান। একে একে সামনে আসে চেনা চরিত্ররা— বেপরোয়া গাড়িচালক, নিজেকে বড় মনে করা ভিআইপি, ছিনতাইকারী, চা-ওয়ালা, ছাত্র। প্রত্যেকের কথা শুনে সিদ্ধান্ত নিতে হয়, দোষী হলে থাপ্পড়, নিরীহ হলে ছেড়ে দিন। প্রতিটি থাপ্পড়ে ‘পাম্প’ কমে, তাই মাঝে মাঝে জিমে গিয়ে বডি বানাতে হয়। 

শোয়েব মোহাম্মদ বলেন, ‘ভিন্ন চরিত্রের মানুষের খারাপ ব্যবহারে তিক্ত প্রতিটি ঢাকাবাসীর একটি কার্টুনীয় অদৃশ্য থাপ্পড় দেয়ার লিস্ট আছে। আবার একই সঙ্গে আছে সৎ ও খেটে খাওয়া মজদুর মানুষের প্রতি সহানুভবতার ভিন্ন একটি লিস্ট। আমি চেয়েছি এমন কিছু বানাতে, যা নিয়ে সবাই একসঙ্গে হাসতে পারে, নিজেদের ভাষায়, আর যেকোনও ফোনে এক মিনিটেই খেলা যায়।’ 

শোয়েব গেমটি এক দিনে বানিয়েছেন। এনিমেটর হিসেবে নিজের নির্দেশনায় প্রতিটি চরিত্রায়ন করেছেন স্কেচ আঁকার মাধ্যমে, সেগুলোর এনহ্যান্স ও ডিটেইল পোজ দেওয়ার জন্য এআই টুল ব্যবহার করেছেন। গেমের নায়ক শোয়েবের নিজেরই একটি কার্টুন রূপ, নিজের গলার ভয়েজ ব্যবহার করেছেন।

মূল বৈশিষ্ট্য 

  • playthapporman.com— এ ফ্রি, কোনও ডাউনলোড বা সাইন-আপ ছাড়াই
  • বাংলা ও ইংরেজিতে পুরো ভয়েস, ১৪ ধরনের চরিত্রে ৩০০+ সংলাপ
  • পাঁচ ধরনের ব্যায়ামসহ জিম, সাথে সুপার থাপ্পড় ও মেগা থাপ্পড়
  • ছোট টিউটোরিয়াল ও পাবলিক লিডারবোর্ড (আজ, এই সপ্তাহ, সর্বকালের)

থাপ্পড়ম্যানের সব চরিত্র কাল্পনিক। গেমের পর্দায়ই মনে করিয়ে দেওয়া হয়, বাস্তবে কারও গায়ে হাত তুলবেন না। 

উল্লেখ্য, বাংলা ও ইংরেজি দুই ভাষায় পুরো ভয়েসসহ ফ্রি গেমটি মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারেই খেলা যায়। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
পুলিশের এআই ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
সর্বশেষ খবর
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি