যারা ভালো তারাই টিকে থাকবে

আবদুল্লাহ এইচ কাফি
১৫ মে ২০১৬, ১৯:৩৪আপডেট : ১৫ মে ২০১৬, ১৯:৩৪

আবদুল্লাহ এইচ কাফি

অনলাইন গণমাধ্যম একটি নতুন প্রযুক্তি, এরই মধ্যে শক্ত গণমাধ্যম হিসেবে দাঁড়িয়ে গেছে। এটা আগামী দিনে টিকে থাকবে।

আমি মনে করি, দেশের অধিকাংশ অনলাইন নিউজ পেপার উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে। এটা ঠিক নয়। এ কারণে অনলাইনগুলো পাঠককে সহজে মিসগাইড করতে পারে। এর সুযোগও রয়েছে। অনলাইনের সঙ্গে সম্পৃক্তদের সব সময় সতর্ক থাকতে হবে। ভালো সব সময়ই ভালো। যারা ভালো তারাই অনলাইনে টিকে থাকবেন।

আগামী দিনে অনলাইন প্রযুক্তিই আসলে সবার কাছে পৌঁছবে।

প্রিন্ট খবরের কাগজের সংখ্যা (ছাপা কপি) কমছে ও এটা সারাবিশ্বেই। কিন্তু কত তাড়াতাড়ি কমছে, সেটাই হলো বিষয়। কারণ সবাইকে তো অনলাইনের সঙ্গে খাপ খাওয়াতে হবে।

বাংলাদেশের অনেকেই তো আসলে হুজুগে। অনেকেই একসঙ্গে অনলাইন নিয়ে আসতে চাইছেন। কিন্তু এলেই তো হবে না। কোয়ালিটি থাকতে হবে। বেশিরভাগ অনলাইন নিউজ পেপারের কোয়ালিটি নেই। এ কারণে বেশি বেশি অনলাইন জন্ম নিচ্ছে। যদি সবাই কোয়ালিটির বিষয়ে কোনও আপস না করতেন, তাহলে যারা আসতেন, তাদের কোয়ালিটি নিয়েই আসতে হতো। তা না হলে তারা টিকতে পারতেন না। ফলে দুই চারটি ভালো অনলাইনের ভিড়ে মানহীন অনলাইনগুলো দাপিয়ে বেড়াচ্ছে।

আমি লক্ষ্য করেছি, যেসব খবরের কাগজের অনলাইন ভার্সন আছে, সেসব অনলাইনে ঘটনা ঘটার দিন যে খবরটি বড় করে অনলাইনে প্রকাশ করেছে, পরদিন ওই পত্রিকায় দেখা যায় খবরটি হয়তো শেষ পাতায় সিঙ্গেল কলামে ছাপা হয়েছে। এটা পাঠকের সঙ্গে প্রতারণা। আমি আজ খবরটি পড়ছি। আমি জানি খবরটির গুরুত্ব। পরদিন আমি খবরটির বিস্তারিত পড়তে চাইব। কিন্তু নিউজটি দেখে হতাশ হতে হয়। অনলাইনকে এসব দোষ থেকে মুক্ত থাকতে হবে।

লেখক: সাবেক সভাপতি, অ্যাসোসিও এবং বিসিএস

অনুলিখন: হিটলার এ. হালিম

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: কৃষককে ই-কমার্স সেবা দিতে আসছে ‘ই-শপ’

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম