মোবাইলের খরচ কমানোর দাবি অ্যামটবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৩:০৮আপডেট : ০৫ জুন ২০১৬, ১৩:৫৫

অ্যামটব

মোবাইল ফোনভিত্তিক সব সেবার উপর (মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানো ছাড়া) অতিরিক্ত দুই শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর হওয়ায় খরচ বেড়ে গেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব)। তাই এই সম্পূরক শুল্ক বাতিলের দাবি জানিয়েছেন মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো এই সংগঠনটি। অ্যামটব শিগগিরই এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে।

রবিবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে মোবাইল ফোন অপারেটর ও গ্রাহকদের ধন্যবাদ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে এ দাবি জানায় সংগঠনটি। প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এসময় মোবাইল অপারেটররা জানান, বাজেট ঘোষণার রাতেই মোবাইল ফোনের উপর অতিরিক্ত দুই শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর হয়ে গেছে।

তারা আরও জানান, ৪ জুন পর্যন্ত ১১কোটি ৬০ লাখ সিমের নিবন্ধন হয়েছে। সিম নিবন্ধন কার্যক্রমের পর অগ্রাধিকার ভিত্তিতে তার পরবর্তী কাজগুলো হলো মোবাইল নম্বর পোর্টেবিলিটি নেটওয়ার্ক উন্নয়ন, টেলিটকের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন এবং ডাক বিভাগের উন্নয়ন।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ বিভিন্ন মোবাইল ফোন অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম