বায়োমেট্রিক স্মার্টফোন আনলো সিম্ফনি

মাহবুবুর রহমান
০৯ জুন ২০১৬, ১৭:৩১আপডেট : ০৯ জুন ২০১৬, ১৭:৩১

সিম্ফনির নতুন স্মার্টফোন

সিম্ফনি পরিবারে যুক্ত হলো ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) সিকিউরিটির এইচডি সিরিজের নতুন স্মার্টফোন এইচ৪০০। এর বাজারজাতকরণ উপলক্ষে অতিসম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এই প্রথমবারের মতো সিম্ফনির হ্যান্ডসেট অনলাইনে প্রি-বুকিং দেওয়া যাবে। প্রি-বুকিং দিয়ে ক্রেতারার উপহার হিসেবে পাবনে একটি কার্ড বোর্ড ভিআর।। চলতি মাসের ২০ তারিখ থেকে কালো ও রূপালি রঙে হ্যান্ডসেট দুটি পিকাবো ডট কম ও দেশের বাজারে পাওয়া যাবে। এর দাম ৯ হাজার ৯৯০ টাকা।

ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে গ্রাহকরা তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। সেটটির পেছনে থাকা ফিঙ্গার প্রিন্ট সেন্সরে আঙুল স্পর্শ করে তথা বায়োমেট্রিক হ্যান্ডসেটটি লক-আনলক করা যাবে। ২ দশমিক ৫ ডি কার্ভড শেপের এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১২৮০ বাই ৭২০। মীরাভিশন টেকনোলজির কারণে ডিভাইসটির স্ক্রিন কালার চোখের জন্য বেশ আরামদায়ক। ফলে দীর্ঘ সময় ধরে ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস বা টেক্সটের যেকোনও কাজ করা যায়। ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটটিতে। অ্যান্ড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালোর সঙ্গে রয়েছে ১.৩ গিগাহার্টজ ৬৪ বিটের কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি ডিডিআর ৩ র‌্যাম। সেটটির ইন্টারনাল স্টোরেজ ১৬ গিগা। এতে এক্সট্রারনাল মেমোরি ৬৪ গিগা পর্যন্ত ব্যবহার করা যাবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম