স্বাস্থ্যসেবার অ্যাপ জলপাই

মাহবুবুর রহমান
১১ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯

জলপাইয়ের উদ্বোধন

উন্নতমানের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো স্বাস্থ্য সেবাবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম জলপাই ডট কম। শনিবার শনিবার রাজধানীর বাংলা মটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে জলপাই অ্যাপ উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. নিয়াজ টি পারভীন, প্রফেসর ডা. হামিদুর রহমান, জলপাই-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু সিনা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার বলেন, বাংলাদেশ থেকে অনেকেই এখন অনলাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডাক্তার দেখান। তবে জলপাইয়ের মাধ্যমে দেশের যেকোনও জায়গা থেকে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। দেশে যদিও এখন এই সেবার পরিমাণ বাড়ছে তারপরও আমাদের আরও বেশি পরিমাণে এবং সঠিক সেবা কম খরচে ও জটিলতা ছাড়াই দিতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জলপাই ডট কম এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দিয়ে একজন ব্যবহারকারী যেকোনও ডাক্তার সহজেই খুঁজে পাবেন। জলপাই ডট কমে ডাক্তারের বিশেষত্ব, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, চেম্বার লোকেশন, দেখা করার সময়, চিকিৎসা ফি দেখে যেকোনও সময় অ্যাপয়েনমেন্ট বুক করা যাবে। আবার ঘরে বসেও ডাক্তারের সঙ্গে অনলাইনে অডিও বা ভিডিও চ্যাট করে পরামর্শও নেওয়া যাবে। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তাররা জলপাই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের রোগী খুঁজে নিতে পারবেন।

এছাড়া রোগীরা এখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ডাক্তার, হাসপাতাল, ল্যাব এবং তাদের সেবা, প্যাকেজ ও খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে যেকোনও ওষুধের বিস্তারিত তথ্য। জলপাইয়ের সেবা ব্যবহার করে ডাক্তার ও রোগী সঙ্গে সাথে অ্যাপ, ওয়েবসাইট বা এসএমএস- এর মাধ্যমে নোটিফাই হবেন। প্রতিষ্ঠানটি চলতি মাসেই নতুন ফিচার ‘কেয়ার অ্যাট হোম’ সার্ভিস চালু করতে যাচ্ছে। কেয়ার অ্যাট হোম সার্ভিসগুলোর মধ্যে রয়েছে ম্যাটারনিটি অ্যান্ড ইনফ্যান্ট চাইল্ড কেয়ার, নার্সিং, ফিজিওথেরাপিস্ট, বয়স্কদের জন্য অ্যাটেন্ডেন্ট এবং প্যাথলজি টেস্ট। যেকেউ এই অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে যেকোনও সার্ভিস রিকোয়েস্ট পাঠাতে পারবেন। অনুরোধকৃত সেবা অনুযায়ী ঘরে গিয়ে কেয়ার গিভার পাঠিয়ে দেবে প্রতিষ্ঠানটি। যা তাকে ঘরে বসেই শারীরিক সমস্যা সমাধানে সাহায্য করবে। প্রাথমিক অবস্থায় ঢাকার কয়েকটি নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হচ্ছে। পরবর্তীতে সারাদেশে এই সেবা চালু করবে জল্পাই ডট কম। অনুষ্ঠানে জলপাইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু সিনা বলেন, আমরা রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপন করে দিচ্ছি। আমাদের লক্ষ্যে ও উদ্দেশ্য হলো স্বাস্থ্যবিষয়ক যেকোনও জটিলতা পরিহার করা এবং গ্রাহকদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা আরও সহজতর করা। স্বাস্থ্য খাতে প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা যেন ভালো হয় সেই বিষয়টিই আমরা নিশ্চিত করতে চাই।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: রাজধানীতে কম্পিউটার মেলা এ মাসেই



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি