বিশ্বজুড়ে গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

দায়িদ হাসান মিলন
২১ আগস্ট ২০২০, ০০:২৩আপডেট : ২১ আগস্ট ২০২০, ০০:২৪

গুগল জিমেইল, গুগল ড্রাইভ কিংবা গুগল মিটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে? আপনি একা নন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এই সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্রের কিছু অংশ, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার হাজার হাজার গ্রাহক ওপরে উল্লেখিত সেবাগুলোর সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, কিছু ব্যবহারকারী জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। অন্য ব্যবহারকারীরা বলছেন, অ্যাপে নতুন কোনও ইমেইল দেখাচ্ছে না এবং তারা কোনও অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারছেন না। এছাড়া অনেক ব্যবহাকারীর গুগল ড্রাইভও কাজ করছে না।
বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে গুগলের বিভিন্ন সেবার বিভ্রাট শুরু হয়। এরই মধ্যে গুগল কর্তৃপক্ষ তাদের কয়েকটি সেবায় বিভ্রাটের বিষয়টি স্বীকার করেছে এবং এটি নিয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে। এক ব্লগ পোস্টে তারা জানায়, সমস্যার সমাধান হলে আমরা সবাইকে জানিয়ে দেব। এরপর আরও একটি বার্তায় গুগল জানায়, বিষয়টি নিয়ে এখনও অনুসন্ধান চলছে। আমরা সমস্যাটির বিস্তারিত আপনাদের জানাব।
জিমেইলের বিভ্রাট নিয়ে মার্কিন এক ব্যবহারকারী বলেন, আমি ইমেইল পাঠাতে সক্ষম হয়েছি। কিন্তু অ্যাটাচমেন্ট আপলোড হতে অনেক সময় লাগছে। আপলোড শেষ হওয়ার পর এরর মেসেজে নেটওয়ার্ক কানেকশন চেক করতে বলা হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ বছর হচ্ছে না বিপিএল: তামিম
এ বছর হচ্ছে না বিপিএল: তামিম
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন দূতাবাসের অভিনন্দন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন দূতাবাসের অভিনন্দন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন