স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ফেসবুক লিংকে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ০০:৫৮আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০১:১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ফেসবুক লিংকে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইট দেখাচ্ছে। এটি কারিগরি ত্রুটি না হ্যাকিংয়ের শিকার তা জানা যায়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইটে মোবাইল ফোন দিয়ে প্রবেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইকনে ক্লিক করলে সঠিক সাইটটিই দেখায় কিন্তু পিসি বা ল্যাপটপ থেকে প্রবেশ করলে ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ দেখা যাচ্ছে।

বিষয়টি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক (পলিটিক্যাল ও আইসিটি) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি চেক করে দেখেছি, আমার এখানে ঠিকই দেখাচ্ছে। তারপরও বিষয়টি কারিগরি ত্রুটি কিনা আমরা দেখছি।’

বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, ‘এর পেছনে তিনটি কারণ থাকতে পারে। পেজটা হ্যাকিংয়ের শিকার হতে পারে, ইউআরএল জনিত সমস্যার কারণেও হতে পারে অথবা কারিগরি ত্রুটি, বিশেষ করে কোনও ‘বাগ’ থেকে যেতে পারে সাইটে। সাইটি যারা রক্ষণাবেক্ষণ করেন, বা যারা বানিয়েছেন তারা সঠিকভাবে বলতে পারবেন আসলে কেন এমনটা হয়েছে।’

/জেইউ/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের